আমেরিকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জীর্ণতা পেছনে ফেলে নতুন বছরের পথে বাঙালি, স্বাগত ১৪৩৩ ইঙ্কস্টারে গুলিবর্ষণে দুই কিশোর নিহত, তদন্ত চলছে ‘আন্দোলন শুরু হয়ে গেছে, আমরা থাকব সামনের সারিতে’ : জামায়াত আমির সম্প্রীতি ও মূল্যবোধই গণতন্ত্রের মূল শক্তি : প্রধানমন্ত্রী উত্তর মিশিগানে বন্যার তাণ্ডব, বিমানবন্দরসহ বিভিন্ন এলাকা প্লাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধে দক্ষিণ-পূর্ব মিশিগানের বায়ু এখন আরও নির্মল ওরিয়ন টাউনশিপে সড়ক দুর্ঘটনায় ফার্মিংটন হিলসের বাসিন্দা নিহত, আহত ৩ ডেট্রয়েটে গ্যাস স্টেশনে চালককে গুলি করে গাড়ি ছিনতাই জামিনে মুক্তি পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী সেনাবাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : তারেক রহমান মার্কিনজুড়ে চুরির জাল, কলম্বিয়ান নাগরিকসহ চক্রের সাজা যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ব্যর্থ বার্মিংহামে ভোরের পার্টিতে বাগবিতণ্ডা থেকে গোলাগুলি, গ্রেপ্তার ১ মিশিগানে নতুন আবাসন বিল ঘিরে মতবিরোধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির বসন্তকালীন সমাবর্তনে বক্তব্য দেবেন গভর্নর রোজভিলে সড়ক দুর্ঘটনা, ৮৫ বছর বয়সী নারীর মৃত্যু যুক্তরাষ্ট্রে উৎপাদন খাতের কর্মসংস্থান আবারও ঘুরে দাঁড়াবে ওয়াশটেনাও কাউন্টির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের মামলা লিংকন পার্কে লাইসেন্স প্লেট নজরদারি ঘিরে পুলিশের অভ্যন্তরীণ তদন্ত আবু সাঈদ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

নির্বাচন নিয়ে সরকার নয়, মিডিয়া চাপে রয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৩ ১১:৫৭:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৩ ১১:৫৭:৩৫ পূর্বাহ্ন
নির্বাচন নিয়ে সরকার নয়, মিডিয়া চাপে রয়েছে : পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৩১ আগস্ট (ঢাকা পোস্ট) :  নির্বাচনকে সামনে রেখে সরকার চাপে নেই, বরং গণমাধ্যম চাপে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রপতির ইন্দোনেশিয়া সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মন্ত্রী।
নির্বাচন নিয়ে পশ্চিমাদের চাপ রয়েছে। এমন পরিস্থিতিতে নয়া দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই সরকারপ্রধানের বৈঠকে নির্বাচন প্রসঙ্গ আসবে কি না- এমন প্রশ্ন রাখা হয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে।
জবাবে মন্ত্রী বলেন, সরকারপ্রধানের বৈঠকগুলো শেষ মুহূর্তে ঠিক হয়। দুই প্রধানমন্ত্রীর অবশ্যই বৈঠকের সম্ভবনা রয়েছে। ভারতে আমরা গেলে সাক্ষাতের অবশ্যই সম্ভবনা রয়েছে এবং তারা (হাসিনা-মোদি) দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করবেন।
পশ্চিমাদের চাপ প্রসঙ্গে মোমেন বলেন, আমরা খুব চাপটাপের মধ্যে নাই। আসলে এটা ঠিক না। মিডিয়া মনে হয় চাপে রয়েছে। আমরা যেটাতে বিশ্বাস করি, আমরা একটা স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। শেখ হাসিনা সরকার বাংলাদেশে নির্বাচন এবং গণতান্ত্রিক ধারাকে টেকসই করেছে। শেখ হাসিনার কমিটমেন্ট ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন। এটাতে আমরা বিশ্বাস করি। সুতরাং আমরা কোনো চাপে নাই।
চাপে নয় বরং নিজেদের তাগিদে সরকার গ্রহণযোগ্য নির্বাচন করবে বলে জানান মোমেন। তিনি বলেন, আমরা নিজেদের তাগিদে স্বচ্ছ নির্বাচন করব। কারও চাপের মুখে পড়ে স্বচ্ছ নির্বাচনের কথা চিন্তা করি না। অন্য যারা আমাদের চাপ দেন তাদের নিজের চেহারা দেখতে পারে, তাদের ওখানেও তো গন্ডগোল। তাদের ওখানেও নির্বাচন নিয়ে সমস্যা।
তিনি বলেন, আমরা বাংলাদেশের জনগণের ওপর বিশ্বাস করি। তারা কখনও ভুল সিদ্ধান্ত নেয় না। ঠিক সময়ে যথার্থ সিদ্ধান্ত নেবে।


 
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সম্প্রীতির অনন্য প্রতীক : পহেলা বৈশাখ 

সম্প্রীতির অনন্য প্রতীক : পহেলা বৈশাখ