আমেরিকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে সালমোনেলা সংক্রমণের বিস্তার, ৩১ অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৪ মাউন্ট ক্লেমেন্সে শব্দদূষণ বিরোধে গুলিবর্ষণ, জুনে অ্যারেইনমেন্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার ডেট্রয়েটে গোলাগুলির জেরে সাউথফিল্ড ফ্রিওয়ে বন্ধ ডেট্রয়েটে গুলিতে নিহত  দুই, অক্ষত উদ্ধার শিশু টানা সাফল্যের মুকুটে নতুন পালক, ১৫ পুরস্কার জিতলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ হাওয়েলে দুটি ভারী যন্ত্রাংশের মাঝে পিষ্ট হয়ে ডাই সেটার নিহত মার্কিন পতাকার রঙে সাজানো  ৫০ রিকশা ঘুরবে ঢাকার পথে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ মেমোরিয়াল ডে ঘিরে মিশিগানে পথে নামবেন ১.৩ মিলিয়নের বেশি মানুষ মেট্রো ডেট্রয়েটে আবাসন বাজারে বড় উল্লম্ফন, বাড়ির মূল্য ঊর্ধ্বমুখী সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক ড. ইউনূসসহ সাবেক ২৪ উপদেষ্টার  দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন কানাডা-যুক্তরাষ্ট্রের দরকষাকষির  নতুন ইস্যু গোর্ডি হাউ ব্রিজ

আবার কাছাকাছি সোহিনী-রণজয় ...

  • আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০৩:২৯:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০৩:২৯:০২ পূর্বাহ্ন
আবার কাছাকাছি সোহিনী-রণজয় ...

কলকাতা, ০৩ ফেব্রুয়ারি : টলিউডের অত্যন্ত পরিচিত মুখ তাঁরা। ধারাবাহিকে একজনের অভিনয় দর্শকদের মন কেড়েছে, আর অন্যজন ব্যোমকেশের ‘সত্যবতী’ হয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এক সময় তাঁদের ভালোবাসায় মাখা ছবিতে সোশ্যাল মিডিয়া ছেয়ে যেত। কিন্তু গত বছরই সম্পর্কে ইতি টেনেছেন সোহিনী সরকার (Sohini Sarkar) ও রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। যদিও ব্রেকআপ নিয়ে কোনও মুখ খোলেনি তাঁরা। এখন আর একসঙ্গে তাঁদের ছবিও দেখা যায় না। একজন আরেকজনের প্রসঙ্গ এড়িয়ে যাওয়ারই চেষ্টা করেন। কিন্তু এবারের কলকাতা বইমেলায় এক অন্য ছবি নজরে এসেছে। কী তা?

প্রসঙ্গত, অম্বরীশ ভট্টাচার্য বইমেলার একটি ভিডিও শেয়ার করেছিলেন ফেসবুকে। সেখানে একসঙ্গে দেখা গিয়েছে রণজয় আর সোহিনীকে। শুধু একসঙ্গে দেখাই যায়নি একে অপরের সঙ্গে হেসে-খেলে কথা বলছিলেন দুই তারকা। আর তা দেখেই অনেকে নানা প্রশ্ন করেছেন কমেন্ট বক্সে। সকলের একটাই প্রশ্ন, সবকিছু ঠিক হয়ে গেছে তাঁদের মধ্যে? তাঁদের ভাঙা প্রেম কি ফের জোড়া লেগেছে? ২০২২-এর এপ্রিলে ইনস্টা স্টোরিতে সোহিনী লিখেছিলেন, তিনি সিঙ্গেল। আর এই একাকীত্ব তিনি খুব ভালোভাবেই উপভোগ করছেন বলে জানান। তিন বছর তাঁদের প্রেমপর্ব চলার পর আচমকাই তাঁদের ভেঙে যাওয়ার খবর সামনে আসে।
আর তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ায় আঘাত পেয়েছিলেন অনুরাগীরা। তাই বইমেলায় একসঙ্গে তাঁদেরকে দেখতে পেয়ে সকলেই মনে করেন, তাঁদের মধ্যে সব ঠিক হয়ে গিয়েছে। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মিডিয়ার পক্ষ থেকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে রণজয় জানিয়েছেন, দু’জন মানুষ পাশাপাশি থাকলে কথা বলবে এটাই স্বাভাবিক। কিন্তু এই ব্যাপারে আমি কোনও কথা বলতে চাই না। শুধু বলতে চাই, ‘নো কমেন্টস’। নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে একে অপরের ছবি মুছে ফেলেছেন দুই তারকা। এমনকি ইনস্টাগ্রামে একে অপরকে আর ফলো করেন না তাঁরা। কিন্তু তাঁদের অনুরাগীরা চান, তাঁরা যেন ফের এক হয়ে যায়। এটা কি সম্ভব? নাকি অনুরাগীদের আশা নিরাশাই থেকে যাবে! তা বলবে ভবিষ্যৎ।
সূত্র : ।। প্রথম কলকাতা ।।



নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন

সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন