আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

শব্দকথা সাহিত্য উৎসবের রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন

  • আপলোড সময় : ০২-০৯-২০২৩ ১১:৫৭:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৩ ১১:৫৭:২৪ পূর্বাহ্ন
শব্দকথা সাহিত্য উৎসবের রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন
হবিগঞ্জ, ০২ সেপ্টেম্বর : শব্দকথা প্রকাশন কর্তৃক আয়োজিত 'শব্দকথা সাহিত্য উৎসব- ২০২৩' এর রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত সাহিত্য উৎসব আগামী ২৮ অক্টোবর ২০২৩ তারিখে সাতছড়ি জাতীয় উদ্যানে অনুষ্ঠিত হবে।
শনিবার (২সেপ্টেম্বর) বিকাল ৪টায় হবিগঞ্জের রামকৃষ্ণ মিশন রোডস্থ শব্দকথা কার্যালয় প্রাঙ্গণে শব্দকথা'র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ এর সভাপতিত্বে শব্দকথা লেখক পাঠক ফোরামের সাধারণ সম্পাদক হাবিব খোকনের সঞ্চালনায় 'শব্দকথা সাহিত্য উৎসব- ২০২৩' এর রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর জাহান আরা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবি আনোয়ার হোসেন, শিশু সংগঠক বাদল রায়, মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাসরীন হক, ব্যাংকার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি বাদল কৃষ্ণ বনিক, কবি মো: আব্দুল হক, উদীচী হবিগঞ্জের সভাপতি বন্ধু মঙ্গল রায়, কবি অপু চৌধুরী, শব্দকথা'র সহ-সম্পাদক আখতার উজ্জামান সুমন, কবি সিদ্দিকী হারুন, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ, গীতিকার কুদ্দুস আলী মনোহর, চলচ্চিত্র নির্মাতা মোক্তাদির ইবনে সালাম, সংগঠক হেলাল উদ্দিন আহমেদ, কবি রিবন রূপা দাশ, কথাসাহিত্যিক লুৎফুর নীরা, চলচ্চিত্র নির্মাতা সৈয়দ রুজেন, সংগঠক আফরোজা সিদ্দিকা, নারী উদ্যােক্তা এ্যানি মণি দাশ প্রমুখ। কবিতা আবৃত্তি করেন সামিহা বিনতে ইসমাইল, অনুসূর্য দাশ, সৈয়দা রিমা আক্তার, আকলিমা আক্তার, সৈয়দা বেলী, তাসনীমুল জান্নাত প্রমুখ।

শব্দকথা সাহিত্য উৎসব প্রসঙ্গে সাদুবাদ জানিয়ে  বক্তারা বলেন, হবিগঞ্জের প্রথম প্রকাশনা সংস্থা হিসেবে শব্দকথা প্রকাশনের এমন আয়োজন একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করবে। শব্দকথা ইতিমধ্যে সর্বমহলে সমাদৃত হয়েছে। এই সাহিত্য উৎসবের মাধ্যমে তারা অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। বক্তাগণ সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্তভাবে কাম্য বলে মন্তব্য করেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু