আমেরিকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ

আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক চেয়ারম্যানের উদ্যোগে ‘সুহৃদ সমাবেশ’

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৩ ০১:৩২:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৩ ০১:৩২:৫৫ পূর্বাহ্ন
আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক চেয়ারম্যানের উদ্যোগে ‘সুহৃদ সমাবেশ’

আটলান্টিক সিটি, ০৩ সেপ্টেম্বর : গতকাল শনিবার, আটলান্টিক কাউন্টিতে ‘সুহৃদ সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। ঐদিন বিকেলে এগ হারবার সিটির একটি ভেনুতে আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক চেয়ারম্যান মাইক সুলেমানের উদ্যোগে আয়োজিত এই ‘সুহৃদ সমাবেশ’ এর বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শুভেচছা বিনিময়, বারবিকিউ, জম্পেস আড্ডা ইত্যাদি। 

আটলান্টিক কাউন্টির কমিশনার, কাউন্সিলর, ডেমোক্র্যাটিক কমিটি পারসনরাসহ আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশগ্রহনকারী ডেমোক্র্যাট দলীয় প্রার্থীরা এই ‘সুহৃদ সমাবেশ’এ যোগ দেন। আটলান্টিক কাউণ্টির বিভিন্ন শহরের ডেমোক্র্যাট দলীয় কর্তা ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ এই ‘সুহৃদ সমাবেশ’এ যোগ দেওয়ায় এক পর্যায়ে তা সম্প্রীতি সমাবেশের রূপ নেয়। 

এই সুহৃদ সমাবেশে নিউ জারসি রাজ্যের সাবেক সিনেটর কলিন বেল, নিউ জার্সি রাজ্যের সিনেটর প্রার্থী কারেন ফিৎজ প্যাটরিক, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য ও ডেমোক্র্যাটিক কমিটি পারসন সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সভাপতি ও  ডেমোক্র্যাট নেতা জহিরুল ইসলাম বাবুল, ডেমোক্র্যাট নেত্রী সেলেসথা ফারনানদেজ প্রমুখ অংশগ্রহন করেন।

 বিপুল সংখ্যক ডেমোক্র্যাটিক দলীয় নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীর অংশগ্রহনে ‘সুহৃদ সমাবেশ’টি ডেমোক্র্যাটদের মিলনমেলায় পরিণত হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেঙ্গল ক্লাবের উদ্যোগে আটলান্টিক সিটিতে নির্বাচনী মতবিনিময় সভা

বেঙ্গল ক্লাবের উদ্যোগে আটলান্টিক সিটিতে নির্বাচনী মতবিনিময় সভা