আমেরিকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত

মিশিগানে চবির উদ্যোগে মানবিক কর্মকর্তা বাদল সৈয়দকে সংবর্ধনা

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৩ ০৩:৩৭:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৩ ০৩:৩৭:১৮ পূর্বাহ্ন
মিশিগানে চবির উদ্যোগে মানবিক কর্মকর্তা বাদল সৈয়দকে সংবর্ধনা
ওয়ারেন, ০৪ সেপ্টেম্বর : বাংলাদেশের অন্যতম জনপ্রিয় লেখক ও সমাজহিতৈষী এবং বাংলাদেশের সিভিল সার্ভিসের কর কমিশনার বাদল সৈদয়কে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান। রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে ওয়ারেন সিটির অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়। একমাত্র কন্যা মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুবাদে বাদল সৈয়দ সস্ত্রীক যুক্তরাষ্ট্রের মিশিগান সফরে আসায় এই সংবর্ধনা দেওয়া হয়।  
চবি অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দীপুর সভাপতিত্বে ও সেক্রেটারি লুৎফুর রহমানের সঞ্চানলায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত সৈয়দ মোহাম্মদ আবু দাউদ বাদল।  এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্নেল (অবসর) এম হাসান ইকবাল, আমিনুর রশীদ চৌধুরী কাপ্তান, মিল্টন বড়ুয়া, অলিউর রহমান, এএসপি অমূল্য চৌধুরী, অরবিন্দু চৌধুরী মৃদুল, লুৎফুল বারী নিয়ন, মস্তুফা কামাল, এনায়েত করিম, মোহাম্মদ আপ্তাব, সালাউদ্দীন, মাহমুদ রহমান, জিনাত বেগম, সঙ্গীতা বড়ুয়া, অ্যাডিশনাল এসপি অপূর্ব সাহা, মোহাম্মদ জসিম। এছাড়া গণমাধ্যমকর্মীর মধ্যে মিশিগান বাংলা প্রেসক্লাব সভাপতি (একাংশ) হেলাল উদ্দিন রানা, ঢাকা পোস্ট ও  আমেরিকা  ভিত্তিক বাংলা টেলিভিশন টিবিএন২৪ এর মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল ও বাংলাভিশন প্রতিনিধি সাহেল আহমেদ বক্তব্য রাখেন।      

ফেসবুকভিত্তিক সেবামূলক সংগঠন পে ইট ফরোয়ার্ডের উদ্যোক্তা বাদল সৈয়দ। বাংলাদেশের বিপন্ন শিক্ষার্থীদের পড়াশোনার খরচ জুগিয়ে আসছে তাদের এ সংগঠন। শুধু পড়ালেখা নয়, থমকে যাওয়া অনেক মানুষের জীবনকে চলার পথ দেখাচ্ছে এই সংগঠন। বাংলাদেশ সরকারের চৌকুস এই কর্মকর্তার মানবসেবার ব্রত নিয়ে কাজ করায় দারুণ খুশি প্রবাসীরা এবং তার ব্যাপক প্রশংসা করেন।      
সংবর্ধিত বাদল সৈয়দ তার বক্তব্যে বলেন, কেবল আর্থিককভাবেই নই অনার্থিকভাবেও কিভাবে মানুষকে সাহায্য করা যায় আমি শুধু সেই উপায় দেখিয়েছি। মানবসেবায় অংশগ্রহণ করার মানসিকতা থাকলে এমন নানা উদ্যোগ গ্রহণ করে সুবিধা বঞ্চিত মানুষের সেবা করা সম্ভব। সেই সঙ্গে অন্যরাও অনুপ্রাণিত হয়। তিনি আরও বলেন, ‘আমি আসলে আমার জন্য নয়, মানুষের জন্য জন্মেছি। বড় চাকরি, উজ্জ্বল ভবিষ্যৎ-কিছুই আমাকে টানে না। টানে কেবল মানুষ।’

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক

বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক