আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’

মিশিগানে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৩ ০৭:২৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৩ ০৭:২৯:০৯ অপরাহ্ন
মিশিগানে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
হ্যামট্রাম্যাক, ০৪ সেপ্টেম্বর : মিশিগানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) রাতে রাজ্যের  হ্যামট্রাম্যাক সিটির আমিন রিয়েলিটি অফিসে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্দোলনের মাধ্যমে হারানো ভোটাধিকার ফিরিয়ে আনা এবং মত প্রকাশের স্বাধীনতাসহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য প্রবাস থেকেও দলকে সুসংগঠিত করার অঙ্গীকার করেন বিএনপি নেতাকর্মীরা।
বিএনপির মিশিগান শাখার উদ্যোগে দলটির যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাসসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কেক কেটে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন উপস্থিত নেতৃবৃন্দ। শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় দোয়া পরিচালনা করেন হাফিজ সোহাইবুর রহমান।

মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিনের যৌথ সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন মিশিগান বিএনপির উপদেষ্টা ফখরুল ইসলাম লয়েছ, ইউসুফ কামাল, সমজিদ আলম,সিনিয়র সহ সভাপতি নূরুল হক,  বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান নছিরুল হক শাহীন, সাবেক চেয়ারম্যান জিলাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান রাজু আহমেদ তালুকদার, চেয়ারম্যান দিলদার আহমেদ কচি,মিনহাজ উদ্দিন, নুরুল আলম সিদ্দিকী খালেদ, শাহাদাত হোসেন মিন্টু, মাহফুজুল করিম জেহিন, আলী ওয়াসিমুজ জামান রনি, মোশারফ হোসেন চৌধুরী লিটু,ফয়ছল চৌধুরী, কাজি এবাদ, আব্দুল বাছিত,সাহজান রহমান,মারুফ খান,নাজমুল হাসনাত রাশেদ, মুস্তাকুর রহমান,হেলাল আবেদিন, আব্দুল রহমান,কাদের আজাদ,সুবন্,পারবেছ ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী। 

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও রোগমুক্তির জন্য দোয়া করা হয়। তাছাড়া দোয়া মাহফিলে মিশিগান বিএনপি নেতা নওশের আলম, আব্দুল মোমিন ও রেজাউল করিমের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড

ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড