আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

হ্যামট্রাম্যাক সিটিতে লেবার ডে'র বর্ণাঢ্য প্যারেড 

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৩ ০৮:১৯:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৩ ০৮:১৯:১২ অপরাহ্ন
হ্যামট্রাম্যাক সিটিতে লেবার ডে'র বর্ণাঢ্য প্যারেড 
হ্যামট্রাম্যাক, ০৪ সেপ্টেম্বর : হ্যামট্রাম্যাক সিটিতে আজ সোমবার দুপুরে লেবার ডে প্যারেড অনুষ্টিত হয়েছে। তিনদিন ব্যাপী লেবার ডে ফেস্টিভ্যালের শেষ দিন সোমবার জমকালো প্যারেড অনুষ্ঠিত হয়। হ্যামট্রাম্যাক সিটির বিভিন্ন জাতিগোষ্ঠির কয়েক হাজার মানুষ তাদের নিজস্ব কৃষ্টি কালচার নিয়ে উপস্থিত হোন শহরের জোসেফ ক্যাম্পাউর রাস্তায়।

১৯৮০ সাল থেকে মিশিগানের হ্যামট্র্যাম্যাক সিটিতে ঐতিহাসিক লেবার ডেতে অনুষ্ঠিত হয়ে আসছে এই প্যারেড। এতে বাংলাদেশিরা লুঙ্গি, পাঞ্জাবি, ও গামছা পড়ে উৎসবমুখর পরিবেশে অংশ নেন বাদ পড়েনি বাংলাদেশি জনপ্রিয় বাহন রিকশাৗ। এছাড়া গাড়ির বহরে এবং অনেকের হাতে ছিল লাল সবুজের পতাকা। নারী, পুরুষ, শিশুরা নানা রঙের বাংলাদেশী পোশাকে অংশ নেয়। অনেকের হাতে দেখা গেছে বাঁশি, বাংলা গানের সাথে নাচ গানে মাতোয়ারা ছিলেন সবাই। এছাড়া মিশিগানে বসবাসরত হিন্দু বাঙালি কমিউনিটি প্যারডে অংশ নেন।

ব্যবসায়ী গিয়াস তালুকদারের তত্ত্বাবধানে এবং এম ফিরুজ আলীর সার্বিক সহযোগিতায় প্যারেডে সংগীত পরিবেশন করেন কানন বড়ুয়া ও তার দল। এছাড়া প্রবাসী বাংলাদেশিরা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ লেবার ডে প্যারেডে অংশগ্রহণ করেন। প্যারেডে অংশগ্রহণ মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য এবং বাংলাদেশের জন্য অনেক সম্মান এবং গর্বের বিষয়। যদিও এই হ্যামট্র্যাম্যাক সিটিতে ৪ জন বাংলাদেশি নির্বাচিত কাউন্সিলর রয়েছে তবে এই প্যারেডের এই দিনে তাদের কাউকে দেখা যায়নি।

তিনদিন ব্যাপী এবারের ফেস্টিভ্যালের নানা আয়োজনে ছিলো বর্নাঢ্য প্যারেড, কুস্তি, রাইড, বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড, সাথে ছিলো পোশাক, জুয়েলারি সহ বিভিন্ন ধরনের দেশি বিদেশী খাবারের ষ্টল আর সেই সাথে ছিলো মনোমুগ্ধকর গানের আয়োজন। প্যারেডে অংশগ্রহণ করেন হ্যামট্রাম্যাক সিটি মেয়র, কাউন্সিলর, সহ ষ্টেট সিনেটর, ষ্টেট রিপ্রেজেন্টেটিভ, অফিসিয়াল ডেলিগেট সহ আরো অনেকে। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে আজ  রাতে শেষ হবে ৩ দিন ব্যাপি এই লেবার ডে ফেস্টিভ্যাল।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু