আমেরিকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর

মাধবপুরের প্রাণিসম্পদ কর্মকর্তার পিএইচডি ডিগ্রী অর্জন

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৩ ০৭:৪০:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৩ ০৭:৪০:২৫ পূর্বাহ্ন
মাধবপুরের প্রাণিসম্পদ কর্মকর্তার পিএইচডি ডিগ্রী অর্জন
মাধবপুর (হবিগঞ্জ), ০৬ সেপ্টেম্বর : মাধবপুরের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আব্দুস সাত্তার বেগ পিএইচডি ডিগ্রী লাভ করেছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গত ২৬ আগস্টের জরুরী সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ডঃ মো: আব্দুস সাাত্তার বেগকে এই সম্মানজনক ডিগ্রী অর্পণ করা হয়। তার থিসিসের বিষয় ছিল মলিকুলার বায়োলজি ও পাবলিক হেলথ। এতে জনস্বাস্থ্যে এন্টিবায়োটিকের বিভিন্ন জিন ও এর প্রভাব এবং গাভীর ম্যাস্টাইটিস রোগের প্রতিকারে ভ্যাক্সিন তৈরির জন্য ক্যান্ডিডেট তৈরি বিষয়ে বিশদ বর্ণনা করা হয়েছে।
মেধাবী অফিসার হিসাবে কর্মজীবনে সাফল্যের স্বাক্ষর রেখে চলা ডঃ আব্দুস সাত্তার বেগ ৩০ তম বিসিএসের মাধ্যমে ক্যাডার সার্ভিসে যোগদান করেন। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম ডঃ আব্দুস সাত্তার বেগের। তার পিতা বিশিষ্ট সমাজসেবক  নান্নু মিয়া বেগ দীর্ঘ ২০ বছর ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। স্থানীয় বাখরনগর উচ্চ বিদ্যা নিকেতন থেকে ২০০০ সালে ৫টি লেটারসহ স্টার মার্কস পেয়ে এসএসসি ও চট্টগ্রাম সিটি কলেজ থেকে ২০০২ সালে এইচএসসি পাশ করার পর তিনি ২০০২-০৩ সেশনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানকার এএনএসভিএম অনুষদ থেকে ২০০৮ সালে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে অনার্স ডিগ্রী সম্পন্ন করেন। তারপর ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী হিসাবে  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন আব্দুস সাত্তার বেগ। শিক্ষা জীবনের প্রতিটি স্তরে মেধার স্বাক্ষর রেখে ২০০৮ সালে ডঃ বেগ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন(ইউজিসি) মেধাবৃত্তি, ২০১০ সালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং ২০১১ সালে রাষ্ট্রপতি স্বর্ণপদক লাভ করেন।তাছাড়াও আরো অনেক পদক,পুরস্কার ও সম্মাননা রয়েছে তার সাফল্যের ঝুলিতে। বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক জার্নালে তার ১৩ টি প্রকাশনা বিদগ্ধজনের মনোযোগ আকৃষ্ট করেছে।
ব্যক্তিজীবনে বিবাহিত ১ পুত্রসন্তানের জনক ডঃ আব্দুস সাত্তার বেগ সহজসরল জীবনাচারে অভ্যস্ত একজন সদালাপী ও সজ্জন মানুষ এবং একজন সফল উপস্থাপক ও প্রজ্ঞাবান বক্তা হিসাবেও তিনি খ্যাতিমান। তিনি সকলের দোয়া কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দত্তক পরিবারের অপেক্ষায় ১২ বছরের লাইলা

দত্তক পরিবারের অপেক্ষায় ১২ বছরের লাইলা