আমেরিকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে

আটলান্টিক সিটিতে সম্প্রীতির বন্ধনে জন্মাষ্টমী উদযাপিত

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৩ ০১:২৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৩ ০১:২৩:৩৪ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে সম্প্রীতির বন্ধনে জন্মাষ্টমী উদযাপিত
আটলান্টিক সিটি, ০৭ সেপ্টেম্বর  : সনাতন ধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় আড়ম্বর ও আনুষ্ঠানিকতায় উদ্‌যাপন করেছেন।

দ্বাপর যুগের শেষ দিকে এই তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দী দেবকী ও বাসুদেবের বেদনাহত কোলজুড়ে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মমতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের বাণী হিন্দু ধর্মাবলম্বীদের আলোড়িত করছে হাজার বছর ধরে।


গতকাল বুধবার আটলান্টিক সিটির ১৪১১ পেনরোজ এভিনিউর প্রার্থনা হলে অনুষ্ঠিত জন্মাষ্টমী উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল অধিবাস,  মঙ্গলাচারণ, নাম কীর্তন, গীতা পাঠ, কৃষ্ণ পূজা, পদাবলি কীর্তন, জপমালা, ধর্মীয় সংগীত ও নৃত্য  পরিবেশন, শিশু-কিশোরদের অংশগ্রহনে ধর্মীয় কুইজ প্রতিযোগীতা ইত্যাদি।

আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, তৃপ্তি সরকার, পিকলু দাশ, গংগা সাহা, দীপা দে জয়া, মুনমুন চক্রবর্তী, মেরি দে, ধীমান পাল, রানা দাশ, সজল দাশ, ইন্দিরা চৌধুরী, প্রভীন ভিগ, ভবানী প্যাটেল, দীপক শাহ, সজল চক্রবর্তী, সুমি মজুমদার, মিনু নন্দী, সুপ্রীতি দে, বিধান সাহা, সোমা বিশ্বাস ,বিনোদ ভেলোর, লাকী চৌধুরী প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।


এছাড়া নতুন প্রজন্মের শিবা দাশ, প্রনয় দাশ, এমি , রাই, আনন্দ, সিয়া ভিগ, পরী, হির, শানভি  ভজন ও নৃত্য পরিবেশন করে। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা সবাই প্রাণভরে উপভোগ করেন।

অনুষ্ঠানে কৃষ্ণ প্রেমী  আবদুল হামিদ কৃষ্ণের জীবনী নিয়ে আলোচনা করেন। আটলান্টিক সিটির ৫ম ওয়ার্ডের কাউন্সিলম্যান এম আনজুম জিয়া, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাষ্ট্রি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, হিসপানিক কমিউনিটি একটিভিষট মিমি নিমবো, ষষ্ঠ ওয়ার্ডের কাউন্সিলম্যান প্রার্থী জেফ ডরসি সস্ত্রীক জন্মাষ্টমী উৎসবে যোগ দেন এবং শুভেচছা বিনিময় করেন। বিভিন্ন ধর্মের লোকজনের অংশগ্রহনে জন্মাষ্টমী উৎসব সম্প্রীতি সমাবেশের রূপ নেয়। বিপুলসংখ্যক প্রবাসী সনাতনী হিন্দু সম্প্রদায় জন্মাষ্টমী উৎসবে যোগ দেন। তাদের সবার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

রাত বারোটা এক মিনিটে  কেক কাটার মাধ্যমে জন্মাষটমী উৎসবের সমাপ্তি ঘটে। আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন এর সদস্য সুব্রত চৌধুরী ও পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান এবং উৎসব সফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন

নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন