আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

চাঁদপুরে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৩ ০৩:১৬:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৩ ০৩:১৬:৪০ পূর্বাহ্ন
চাঁদপুরে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
চাঁদপুর, ০৮ (ঢাকা পোস্ট) : চাঁদপুরের হাজীগঞ্জের স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল (পূর্ব) ইউনিয়নের উত্তর বড়কুল গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন-  হরমন বর্মণের ছেলে বৃদ্ধ উত্তম বর্মণ (৬৫) ও তার স্ত্রী কাজলী রাণী বর্মণ (৫৫)। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান।
ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান জানান, উত্তম বর্মণ ও তার স্ত্রী কাজলী রাণী বর্মণ কালা সিতার বাড়ি দেখাশোনা করতেন। বাড়ির মালিক দুলাল শাহা স্বপরিবারে নারায়নগঞ্জে বসবাস করেন। সেই সুবাদে বৃদ্ধ দম্পতি দুলালের বাসায় থাকতেন। শুক্রবার সকালে ফুল তুলতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি ওই ঘরের জানালা ভাঙা দেখতে পান। পরে তিনি ঘরের ভেতর তাদের স্বামী-স্ত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা স্বামী-স্ত্রীকে হত্যা করেছে। তারা মূলত ভাড়া বাড়িতে থাকতেন। তাদের হাত পা-বেঁধে বালিশ চাপায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ