আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

এআই জগতে বিশ্বসেরা তালিকায়  বাংলাদেশি বংশোদ্ভূত রুম্মান

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৩ ১১:৫৪:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৩ ১১:৫৪:১৭ পূর্বাহ্ন
এআই জগতে বিশ্বসেরা তালিকায়  বাংলাদেশি বংশোদ্ভূত রুম্মান
নিউইয়র্ক, ০৮ সেপ্টেম্বর : আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অবদানের জন্য বিশ্বসেরা ১০০ জনের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ড. রুম্মান চৌধুরী। টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে বৃহস্পতিবার এই তালিকাটি প্রকাশ করা হয়। 
ড. রুম্মান ডেটা সায়েন্স ও সোশ্যাল সায়েন্সের সমন্বয়ে ‘অ্যাপ্লাইড অ্যালগোরিদমিক এথিকস’ খাতে কাজ করেছেন। তিনি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকতা ও মেশিন লার্নিং নিয়ে কাজ করেন।
১৯৮০ সালে নিউইয়র্কের রকল্যান্ড কাউন্টিতে জন্ম নেন ড. রুম্মান। ছোটবেলা থেকেই বৈজ্ঞানিক কল্পকাহিনী ও টিভি সিরিজ এক্স ফাইলসের বড় ভক্ত ছিলেন তিনি, যা তাকে বিজ্ঞান সম্পর্কে কৌতূহলী করে তলে।
তিনি ম্যানেজমেন্ট সায়েন্স ও পলিটিকাল সায়েন্স বিষয়ে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে স্নাতক পাস করেন। এরপর তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিসটিক্স অ্যান্ড কোয়ানটিটেটিভ মেথডস বিষয়ের ওপর এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি সিলিকন ভ্যালিতে কাজ করার পাশাপাশি স্যান ডিয়েগোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে পলিটিকাল সায়েন্স বিষয়ে পিএইচডি লাভ করেন।
কীভাবে ডেটার ব্যবহারে মানুষকে পক্ষপাত থেকে মুক্ত করা যায় এবং কীভাবে সমাজের ওপর প্রযুক্তির প্রভাব যাচাই করা যায়- এসব বিষয় নিয়ে গবেষণা করেছেন তিনি।
২০২১ এর ফেব্রুয়ারি থেকে ২০২২ এর নভেম্বর পর্যন্ত টুইটারে (বর্তমানে এক্স) টুইটারের একটি দলের প্রকৌশল পরিচালক হিসেবে কাজ করেন। এ সময় তিনি টুইটারের কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে নৈতিকতার মানদণ্ডের সমন্বয় ঘটানোর জন্য কাজ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন