আমেরিকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত

শেখ হাসিনার সঙ্গে সেলফি তুললেন জো বাইডেন

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৩ ১১:৪৪:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৩ ১১:৪৪:১১ পূর্বাহ্ন
শেখ হাসিনার সঙ্গে সেলফি তুললেন জো বাইডেন
নয়াদিল্লি, ০৯ সেপ্টেম্বর : ভারতের রাজধানী নয়াদিল্লিতে শনিবার থেকে শুরু হয়েছে জি-২০ সম্মেলন। এ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আজ তার সঙ্গে সেলফি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শেখ হাসিনার সঙ্গে জো বাইডেনের তোলো সেলফি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই সেলফিতে শেখ হাসিনা ছাড়াও তার কন্যা, বঙ্গবন্ধুর নাতনি, থিম্যাটিক অ্যাম্বাসেডর, ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) এবং অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদকেও দেখা যায়।
দিল্লির ‘ভারত মন্ডপম’ কনভেনশন সেন্টারে আজ শনিবার (৯ সেপ্টেম্বর) জি২০ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শেষে জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিম্যাটিক অ্যাম্বাসেডর সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে এই সেলফি তোলেন। দুই দিনব্যাপী এ সম্মেলন চলবে আগামীকাল রোববার পর্যন্ত। বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির দেশসমূহের জোট জি-২০’র এ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশের প্রেসিডেন্টের ছবি তোলার এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়েছে। এছাড়া বিশ্বের প্রভাবশালী একাধিক গণমাধ্যমেও শেখ হাসিনার সাথে বাইডেনের সেলফি তোলার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছে।
শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ হোসেনের সাথে বাইডেনের সেলফি তোলা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ‘বাইডেন যখন সেলফি তোলেন’ শিরোনামে প্রতিবেদনে বিবিসি বলছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে সায়মা ওয়াজেদ জি-২০ সম্মেলনে সেলফি তোলার জন্য একটি মুহূর্ত শেয়ার করছেন। বিবিসির জি-২০ সম্মেলনের লাইভ কাভারেজে এই সেলফি পোস্ট করে লেখা হয়েছে, এমনকি বিশ্ব নেতারাও একটি ভালো সেলফি এড়াতে পারেন না, আমরা ধারণা করি!

ভারতের বার্তা সংস্থা এএনআই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তোলা সেলফি পোস্ট করেছে। এর ক্যাপশনে লেখা হয়েছে, ভারতে জি-২০। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে জি-২০ সম্মেলনের ভেন্যুতে সেলফি তোলার দারুণ এক মুহূর্ত ভাগাভাগি করে নিচ্ছেন।  এদিকে বাইডেনের সাথে জি-২০ অনুষ্ঠানস্থলে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছেন প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন।
শুক্রবার জি-২০ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টা ১৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। দুপুর ১২ টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি পালাম বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিকেলে ভারতের নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান মোদি। এরপর শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় বৈঠক করেন।  বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক।’
উল্লেখ্য, বাংলাদেশ জি-২০ জোটের সদস্য নয়। তবে ভারতের আমন্ত্রণে নয়াদিল্লিতে এবারের সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা