আমেরিকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জন্মাষ্টমীতে হিংসা-দ্বেষের হোক অবসান হোক : ড. দেবাশীষ মৃধা

  • আপলোড সময় : ১০-০৯-২০২৩ ১০:০৪:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৩ ০১:১১:২৯ পূর্বাহ্ন
জন্মাষ্টমীতে হিংসা-দ্বেষের হোক অবসান হোক : ড. দেবাশীষ মৃধা
ওয়ারেন, ১০ সেপ্টেম্বর : শিব মন্দির টেম্পল অব জয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা বলেছেন, আজ থেকে পাঁচ হাজার দু'শ বাহান্ন বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। তাই আমরা এই জন্মদিনকে জন্মাষ্টমী বলি। এই দিনে জন্মগ্রহন করেছিলেন এক করুণা সিন্ধু, এক জগৎ বন্ধু। দিনটিতে আবির্ভূত হয়েছিলেন এক প্রেমিক ঈশ্বর। যিনি বাঁশির মধুর সুরে সুরে প্রেম বিলিয়েছেন পৃথিবী জুড়ে। শিখিয়েছেন আমাদের ভালোবাসতে, শিখিয়েছেন আমাদের পবিত্র ভালোবাসার সাগরে ভাসতে। তিনি গতকাল শনিবার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ওয়ারেন সিটির শিব মন্দির আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও  দু’দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
ড. মৃধা বলেন, ভগবান শ্রীকৃষ্ণ বার বার বলেছেন ভালোবাসার শক্তিই সবার থেকে শ্রেষ্ঠ। ভালোবাসার শক্তিতে জিতে নিতে হয় এই জগৎ সংসার। ভগবান শ্রীকৃষ্ণ ভালবেসেছিলেন রাধিকাকে। রাধিকার প্রতি তাঁর ভালোবাসা ছিল  কী ভিশন, কী দুর্বার। অথচ তিনি কোনদিন রাধিকাকে পাননি। কিন্তু গভীরভাবে ভাল বেসে গেছেন।  তিনি ছিলেন মা যশোধার যাদু বাচা ধন, শ্রীনন্দনের নন্দন। তিনি ছিলেন ব্রজবালকের ঠাকুর রাখাল আবার উপানন্দের সুন্দর গোপাল। দরিদ্র সুদামের সংগে বন্ধুত্ব করে তিনি শিখিয়েছেন পৃথিবীর সকল মানুষ সমান। সকল জীবকে ভালোবেসে শিখিয়েছেন, সেই শ্রেষ্ঠ, জীবে প্রেম করে যেই জন।  তিনি ছিলেন এক প্রেমিক, এক যোদ্ধা,  তাই ধর্ম ছিল তার, দুষ্টের দমন আর সুন্দর সৃষ্টির পালন।
ড. মৃধা বলেন, তাই আসুন এই জন্মাষ্টমী আমরা করে তুলি মহান, হিংসা দ্বেষের হোক অবসান, কৃষ্ণের বাঁশিতে ভালোবাসার সুরে গেয়ে উঠি জীবনের  জয়গান।  

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন