আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা

আদালত থেকে হ্যান্ডকাপসহ  পালিয়ে যাওয়া রাজু গ্রেফতার

  • আপলোড সময় : ১০-০৯-২০২৩ ১০:১২:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৩ ১০:১২:৪২ পূর্বাহ্ন
আদালত থেকে হ্যান্ডকাপসহ  পালিয়ে যাওয়া রাজু গ্রেফতার
মাধবপুর, (হবিগঞ্জ) ১০ সেপ্টেম্বর : হবিগঞ্জ আদালত থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার ৩দিন পর আসামী রাজু (২৭) কে সিলেটের কোম্পানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার ভোররাতে মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি নির্মলেন্দু চক্রবর্তী, এস আই মমিনুল ইসলাম সহসঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে ভারতীয় সীমান্ত ঘেষা বহরামপুর গ্রামের কথিত শশুর বাড়ী থেকে তাকে আটক করে। এর আগে গতকাল শনিবার দুপুরে মাধবপুরের ধর্মঘর ইউনিয়নের শিবরামপুর পশ্চিম পাড়া রাজুর বাড়ী থেকে হ্যান্ডকাপটি উদ্ধার করা হয়েছে। 
উল্লেখ্য যে, জি আর ৩৬৫/২৩ মাদক মামলার আসামী হিসেবে গত ৭ সেপ্টেম্বর বৃহষ্পৃতিবার দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করার সময় চান্দ বাদশা উরফে চান্দ মিয়ার ছেলে রাজু কৌশলে হাতকড়া নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরদিন ৮ সেপ্টেম্বর হবিগঞ্জ সদর থানায় হাতকড়াসহ পলাতক রাজুর নাম উল্লেখ করে অজ্ঞাতনাম আসামী রেখে ৫নং মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সনক কান্তি জানান, উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে বিভিন্ন স্থানে অভিযান তথ্য প্রযুক্তি ও সোর্স নিয়োগ করে পালিয়ে যাওয়া রাজুকে আটক করা হয়েছে। নির্মলেন্দৃ চক্রবর্তী  জানান, রাজু বহরামপুর গ্রামের কথিত শশুর বাড়ীথেকে  সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা  করে। এরই মধ‍্যে  তাকে  রোববার ভোররাতে  গ্রেফতার করা হয়।  রাজু মিয়া  মাধবপুর উপজেলার একজন কুখ‍্যাত মাদক ব‍্যবসায়ী। সে মাধবপুরের ধর্মঘর ইউনিয়নের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে বিভিন্ন ধরনের মাদক এনে দেশের বিভিন্ন স্থানে পাচারের সঙ্গে জড়িত ছিল। এর আগে র্যাব তাকে একটি ফেনসিডিলের চালান সহ গ্রেফতার করে  থানায় সোপর্দ করে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর