আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত

সাউথ জার্সিতে ৫ দিনব্যাপী ‘গনেশ  চতুর্থী উৎসব’ ১৯ সেপ্টেম্বর শুরু

  • আপলোড সময় : ১০-০৯-২০২৩ ১০:১৮:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৩ ১০:১৮:৩৯ পূর্বাহ্ন
সাউথ জার্সিতে ৫ দিনব্যাপী ‘গনেশ  চতুর্থী উৎসব’ ১৯ সেপ্টেম্বর শুরু
আটলান্টিক সিটি, ১০ সেপ্টেম্বর : নিউজার্সি রাজ্যের সাউথ জার্সিতে আগামী ১৯ সেপ্টেম্বর, মংগলবার থেকে ২৩ সেপ্টেম্বর, শনিবার পর্যন্ত পাঁচদিনব্যাপী ‘গনেশ চতুর্থী উৎসব’ অনুষ্ঠিত হবে। আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দুদের উদ্যোগে এগ হারবার শহরের ৫৭১, দক্ষিন পোমনাতে অবস্থিত  বৈকুণ্ঠ হিন্দু জৈন মন্দিরে ‘গনেশ চতুর্থী উৎসব’ অনুষ্ঠিত হবে।
‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই আপ্তবাক্য অন্তরে ধারণ করে বিগত বছরগুলোর সাফল্যের ধারাবাহিকতায় এবারও  বর্ণাঢ্য আয়োজনে “গনেশ চতুর্থী উৎসব” উদযাপিত হবে। উৎসবের বর্ণাঢ্য আয়োজনের মধ্যে রয়েছে গনেশ পুজা, আরতি, ভজন- কীর্তন পরিবেশন, শিশু-কিশোরদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্তন মেলা, সংগীত রজনী, গর্বা ও ডান্ডিয়া অনুষ্ঠান, প্রসাদ বিতরণ ইত্যাদি।

‘গনেশ চতুর্থী উৎসব’ সফল করার লক্ষ্যে নেপথ্যে চালিকাশক্তি হিসাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন কমিউনিটি ব্যক্তিত্ব বিনোদ ভেলোর, প্রভীন ভিগ, দীপক শাহ,আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী ও পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, কিশোর কালসারিয় , শানতনু সরকার. রকি মাকাডিয়া প্রমুখ । আয়োজকরা জানিয়েছেন, ‘গনেশ চতুর্থী উৎসব’ সবার জন্য উন্মুক্ত এবং এতে অংশগ্রহনের জন্য কোন ধরনের ফি লাগবে না। আয়োজকরা জাতি- ধর্ম- বর্ণ নির্বিশেষে ‘গনেশ চতুর্থী উৎসব’এ অংশগ্রহন করে তা সফল করার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন। সাউথ জার্সিতে ‘গনেশ চতুর্থী উৎসব’ আয়োজনের সংবাদে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার

খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার