আমেরিকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার

মিশিগানে নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত

  • আপলোড সময় : ১১-০৯-২০২৩ ১২:১৬:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৩ ০১:১০:০৩ পূর্বাহ্ন
মিশিগানে নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত
ওয়ারেন, ১১ সেপ্টেম্বর : নানা কর্মসূচির মধ্য দিয়ে মিশিগানে শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। দুইদিন ব্যাপী কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, শ্রীমদ্ভাগত পাঠ, সন্ধ্যা আরতি, উদয়-অস্ত হরিনাম সংকীর্তন। 

শনিবার রাতে শিব মন্দির ও ডেট্রয়েট দুর্গ টেম্পলে অধিবাস কীর্তনের মাধ্যমে উদয়-অস্ত কীর্ত্তনের আবাহন করা হয়। গতকাল রোববার দুটি মন্দিরে যথারীতি গোটা দিনভর নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়। শিব মন্দিরের কীর্তনে শ্রী হরেকৃষ্ণ সম্প্রদায়, শ্রী গৌড় সম্প্রদায়, শ্রীশ্রী বাসুদেব সম্প্রদায়, শ্রীশ্রী অস্টসখী ও শ্রীশ্রী ব্রজবালক সম্প্রদায়, শ্রীশ্রী রাধা বিনোদিনী সম্প্রদায়, শিব মন্দির সম্প্রদায় অংশগ্রহণ করে। লীলা কীর্তন পরিবেশন করবেন জিতেন গোপ। এছাড়াও ছিল নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা। এসব পরিবেশনায় মন্ত্ৰমুগ্ধ হন ভক্ত শ্রেুাতারা। তাঁরা ভক্তিভরে হরিনাম সুধা শ্রবণ করেন।

একইভাবে দুর্গা টেম্পলেও বিভিন্ন কীর্তনীয়া দল  অংশগ্রহণ ক‌রে নামসুধা পরিবেশন ক‌রেছে। এই নামকীর্ত্তনের ফলে মন্দির প্রাঙ্গণ যেন বৃন্দাবন ধাম হয়ে উঠে। কীর্তন উপলক্ষে দুটি মন্দিরে অসংখ্য ভক্তদের সমাগম ঘটে।


এদিকে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা করেছে মিশিগান কালিবাড়ি। গতকাল বিকেলে  মন্দির প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয় । এতে অসংখ্য ভক্ত অংশ নেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মন্দিরের শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। শোভাযাত্রা ঘিরে কালিবাড়িকে ছিল উৎসবের আমেজ।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ

কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ