আমেরিকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয়

কাস্টমসের ২৭০ কর্মকর্তাকে একযোগে বদলি

  • আপলোড সময় : ১১-০৯-২০২৩ ০১:০০:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৩ ০১:০০:৫৫ অপরাহ্ন
কাস্টমসের ২৭০ কর্মকর্তাকে একযোগে বদলি
ঢাকা,১১ সেপ্টেম্বর (ঢাকা পোস্ট) : কাস্টমস বিভাগের যুগ্ম কমিশনার ও সহকারী রাজস্ব কর্মকর্তা পদে বড় ধরনের রদ-বদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠানটির কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ২৬৮ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে সারা দেশের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। এছাড়া দুইজন যুগ্ম কমিশনারকেও বদলি করা হয়েছে।
এনবিআরের দ্বিতীয় সচিব মো. মাসুদ রানার সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপণে এসব কর্মকর্তাকে বদলি করা হয়। এর মধ্যে ২টি প্রজ্ঞাপণ জারি করা হয় গতকাল রোববার আর একটি আজ সোমবার জারি করা হয়।
বদলি হওয়া দুই যুগ্ম কমিশনার হলেন- আব্দুর রশিদ মিয়া ও মাহবুব হাসান। আব্দুর রশিদ মিয়াকে বেনাপোল থেকে ঢাকায় এবং মাহবুব হাসানকে চট্টগ্রাম থেকে রাজশাহীতে বদলি করা হয়েছে।
২৬৮ সহকারী রাজস্ব কর্মকর্তাকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, যশোর ও বেনাপোলের কাস্টমসের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। দেশের রাজস্ব খাতে গতিশীলতা ফেরাতে এনবিআর থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে সোমবার (১১ সেপ্টেম্বর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন ঢাকা পোস্টকে জানিয়েছেন। বদলির আদেশে তাদেরকে ১৪ ও ১৭ সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজকে মিশিগানে সংবর্ধনা

হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজকে মিশিগানে সংবর্ধনা