আমেরিকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংস্কার শেষে নতুন রূপে খুলল  ডেট্রয়েটের স্পিরিট প্লাজা গুড হার্টে ‘টানেল অব ট্রিজ’ সড়ক ধসে পর্যটন ও ব্যবসায় অনিশ্চয়তা মিশিগানে সালমোনেলা সংক্রমণের বিস্তার, ৩১ অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৪ মাউন্ট ক্লেমেন্সে শব্দদূষণ বিরোধে গুলিবর্ষণ, জুনে অ্যারেইনমেন্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার ডেট্রয়েটে গোলাগুলির জেরে সাউথফিল্ড ফ্রিওয়ে বন্ধ ডেট্রয়েটে গুলিতে নিহত  দুই, অক্ষত উদ্ধার শিশু টানা সাফল্যের মুকুটে নতুন পালক, ১৫ পুরস্কার জিতলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ হাওয়েলে দুটি ভারী যন্ত্রাংশের মাঝে পিষ্ট হয়ে ডাই সেটার নিহত মার্কিন পতাকার রঙে সাজানো  ৫০ রিকশা ঘুরবে ঢাকার পথে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ মেমোরিয়াল ডে ঘিরে মিশিগানে পথে নামবেন ১.৩ মিলিয়নের বেশি মানুষ মেট্রো ডেট্রয়েটে আবাসন বাজারে বড় উল্লম্ফন, বাড়ির মূল্য ঊর্ধ্বমুখী সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক

সামার্সটাউন মসজিদের প্রতিষ্ঠা বার্ষিকী ও দারুল কেরাতের পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ১১-০৯-২০২৩ ০১:১৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৩ ০১:১৫:৩৯ অপরাহ্ন
সামার্সটাউন মসজিদের প্রতিষ্ঠা বার্ষিকী ও দারুল কেরাতের পুরস্কার বিতরণ
লন্ডন, ১১ সেপ্টেম্বর : পবিত্র কুরআনুল কারীমের  হেফাজত বা সংরক্ষণের অন্যতম একটি দিক হচ্ছে এর সঠিক তিলাওয়াত করা। যুগ যুগ ধরে বিশ্বব্যপী কুরআন শিক্ষাদানে মুসলিম বিশ্বের আলেমসমাজ জীবনভর খেদমত ও কার্যক্রম চালিয়ে গেছেন। তারই ধারাবাহিকতায় দারুল কেরাত তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।
গত ১০ সেপ্টেম্বর রবিবার কেমডেন সামার্সটাউন মসজিদের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দারুল কেরাত ফুলতলি মজিদিয়া ট্রাস্টের ১১তম বর্ষপুর্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান মসজিদ সংলগ্ন মারিয়া ফিডেইলিস স্কুলের হলরুমে বিপুল সংখ্যক অভিভাবক ছাত্র ছাত্রী ও স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। 
সামার্সটাউন মসজিদের চেয়ারম্যান আব্দুল হান্নান তরফদার মাসুদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন দারুল কেরাত কমিটির চেয়ারম্যান আলহাজ মাহমুদ মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল কেরাত যুক্তরাজ্য কমিটির সাধারন সম্পাদক মাওলানা আশরাফুর রহমান।

শিক্ষক শাহ আব্দুল মাজেদ বখত এর প্রানবন্ত সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মসজিদের ইমাম খতিব ও সামার্সটাউন মসজিদের দারুল কেরাতের অন্যতম রুপকার নাজিম, শাহ আব্দুল ওয়াদুদ বখত, ট্রেজারার আব্দুল মালিক, মাওলানা সৈয়দ মো: ইব্রাহিম জামালী, সহকারী নাজিম, বেঙ্গলী ওয়ার্কার্স এসোসিয়েশন সুরমা সেন্টারের অন্যতম ডাইরেক্টর জালাল আহমেদ, এম এ ফাত্তাহ ফয়সাল চৌধুরী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা রাফি আহমেদ ও  স্পন্সর  সায়েদ আহমেদ প্রমুখ। 
এতে ছাত্র ছাত্রীদের মধুর কন্ঠে কেরাত, নাশিদ, বক্তব্য ও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সাটিফিকেট  প্রদানের মধ্যদিয়ে অনুষ্ঠানটি এক অভুতপূর্ব  আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। 
মসজিদ, ভলেণ্টিয়ার ও দারুল কেরাত কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, মনিরুল হক ময়নুল, হাজি বাবু মিয়া, মহিবুর রহমান শাহজাহান, আব্দুল হাফিজ, ভাইস চেয়ারম্যান আব্দুল মুতাকাব্বির হাবিব, মুহিবুর রহমান, রিপন খান, এ রহমান অলি, সাজু কোরেশি, হারুনুর রশীদ, আলী মিয়া। 
আরও উপস্থিত ছিলেন : হাজি মধু মিয়া, শিক্ষক মাওলানা মঞ্জুর আহমেদ,  ডা: মাহমুদুর রহমান, শেখ মোস্তফা কামাল,  মাওলানা বদরোদ্দোজা চৌধুরী শামীম, আব্দুল ওয়াহিদ, আব্দুস শহিদ, মাহবুব আলম, ওয়ালিদ বিন খালেদ সাগর ও  রুহন আহমেদ সহ বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী ও কমিউনিটির বিভিন্ন  শ্রেণি-পেশার মানুষ।

মসজিদ প্রতিষ্ঠার পর থেকে মসজিদের বিভিন্ন কার্যক্রম ও দারুল কেরাতের  উপর বিস্তারিত তথ্য তুলে ধরেন মসজিদের চেয়ারম্যান ও  সামার্সটাউন দারুল কেরাত বাস্তবায়নের মুল উদ্যোক্তা আব্দুল হান্নান তরফদার মাসুদ।
উল্লেখ্য মসজিদের ২৭ বৎসরের কার্যক্রম ও দারুল কেরাতের ১১ বৎসর পূর্তির উপর  তিনি নিজের পরিকল্পনায় একটি তথ্যবহুল  সংকলন প্রকাশিত করেন যা অনুষ্ঠানের শুরুতেই সবার হাতে তুলে দেয়া হয়।
অনুষ্ঠান সুন্দর ভাবে শেষ করায় দারুল কেরাত কমিটির চেয়ারম্যান আলহাজ মাহমুদ মিয়া, ভাইস চেয়ারম্যান মোতাকাব্বির হাবিব, নাজিম শাহ আব্দুল ওয়াদুদ বখত, সহকারী নাজিম জালাল আহমেদ, ক্যাশিয়ার মনিরুল হক ময়নুল উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও সহযোগীতার হাত অব্যাহত রাখার আহ্বান জানান।
পরিশেষে সামার্সটাউন মসজিদের চেয়ারম্যান আব্দুল হান্নান তরফদার মাসুদ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও সু-স্বাদু খাবার পরিবেশনের মাধ্যমে  অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন

সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন