আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

মুঠো মুঠো ওষুধ নয়, জটিল রোগ সারাবে সূর্য প্রণাম

  • আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০৩:৩৯:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০৩:৩৯:৫৫ পূর্বাহ্ন
মুঠো মুঠো ওষুধ নয়, জটিল রোগ সারাবে সূর্য প্রণাম

কলকাতা, ২৬ নভেম্বর : মুঠো মুঠো ওষুধ নয়, সকল রোগের অব্যর্থ দাওয়াই সূর্য প্রণাম। যদি জটিল রোগ থেকে শত হস্তে দূরে থাকতে চান তাহলে প্রতিদিনের রুটিনে যোগ করুন সূর্য প্রণাম। এক্ষেত্রে বেশ কয়েকটি ধাপ রয়েছে, যা মানুষের মন এবং শরীরকে শান্ত রাখে। সূর্য নমস্কার বা প্রণাম নিয়ে ভারতীয় যোগ শাস্ত্রে বিস্তারিত অনেক কিছুই বলা হয়েছে। সকালে উঠে সূর্যের কিরণের সামনে প্রণাম করলে সকল রোগ জীবাণু থেকে শরীর শুদ্ধ হয়। সূর্য প্রণামের একদিকে যেমন থাকে আসন, অপরদিকে থাকে ব্যায়াম। দুটির সমন্বয়ে কারণে উপকারের তালিকা বেশ লম্বা।

সূর্য প্রণামের ধাপ
প্রথমে একটি জায়গায় দুটি পা জড়ো করে নমস্কারের ভঙ্গিতে সোজাভাবে দাঁড়ান। প্রতিটি ধাপে অন্তত এক থেকে দশ কাউন্ট করতে পারেন। দ্বিতীয় ধাপে হাত দুটি উপরে তুলে পিছন দিকে বাঁকাতে হবে। যাকে বলা হয় অর্থচন্দ্রাসন। এরপর হাত সামনের দিকে ঝুঁকিয়ে পা স্পর্শ করুন। ওই অবস্থাতেই হাঁটু ভেঙে বসে পড়ুন। তারপর ডান পা পিছন দিকে সোজা করে রাখুন। ঠিক হাঁটুর সমানে মাথা তুলে সামনের দিকে তাকান। পেছনদিকে সোজা করে দিন বাম পা। এরপর ডনের ভঙ্গিতে হাতের উপর জোর দিয়ে আস্তে আস্তে নামবেন। তারপর আবার ধীরে ধীরে উঠবেন। ঠিক আগের মত বাঁ পা ভাঁজ করে সামনের দিকে নিয়ে, মাথা নামাবেন। তারপর ডান পাও সামনের দিকে ভাঁজ করে নিয়ে আসবেন। এরপর এমন ভাবে বসবেন যাতে নিতম্ব গোড়ালির সঙ্গে স্পর্শ করে। পদহস্তাসন করে হাত তুলে অর্ধচন্দ্রাসনের ভঙ্গিতে পিছনে তাকাবেন, আবার পুনরায় জোড় হাত করে নমস্কার ভঙ্গিতে ফিরে আসবেন। এইভাবে দিনে অন্তত ৬ থেকে ১০ বার অভ্যাস করলে বেশ উপকার পাওয়া যায়।

সূর্য প্রণামের উপকার
•পেটের পেশির উন্নতি ঘটে, শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায়।
•হজম ক্ষমতা বৃদ্ধি পায় এবং শিরদাঁড়া ভালো থাকে।
•শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং পাশাপাশি শারীরিক গঠন সুন্দর হয়।
•সূর্য নমস্কারের ফলে প্রচুর ক্যালরি বার্ন হয়। যাদের ওজন একটু বেশি তারা সূর্য নমস্কার করতে পারেন।
•সর্বোপরি সূর্য প্রণাম আমাদের মন এবং মস্তিষ্ককে শান্ত রাখে। যার কারণে অবসাদ ব্যস্ত জীবনকে ছুঁতেও পারে না। একটা কথা মনে রাখবেন, আপনাকে কিন্তু সূর্য প্রণাম রোজ করতে হবে, তবেই হাতেনাতে ফল পাবেন। সাম্প্রতিক সময়ে আমাদের জীবনে ক্রমাগত অনুশীলনের সাথে আদর্শ ভাবে সূর্য নমস্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্র : ।। প্রথম কলকাতা ।।



নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক