আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প

নিউইয়র্কে মাতৃভাষা দিবস ও  উত্তর আমেরিকা অভিবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা কাল

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৩ ১২:৫২:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৩ ১২:৫২:২৯ অপরাহ্ন
নিউইয়র্কে মাতৃভাষা দিবস ও  উত্তর আমেরিকা অভিবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা কাল
নিউইয়র্ক, ১৪ সেপ্টেম্বর : নিউইয়র্কে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও উত্তর আমেরিকা অভিবাসীদের ভূমিকা' শীর্ষক এক আলোচনা সভা কাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭ টায় জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন নিউইয়র্কে নবনিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদা। 
আয়োজন সম্পর্কে ড. হাকিম আরিফ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই স্বীকৃতির পেছনে উদ্যোক্তা হিসেবে ভূমিকা রেখেছেন উত্তর আমেরিকার অভিবাসী গুণীজনরা। প্রতিটি বড় কাজের পেছনে অনেক ইতিহাস থাকে। আমরা তা জানতে পারলে ভবিষ্যতে আরো বৃহৎ কাজ করা সম্ভব সম্মিলিতভাবে। এই আয়োজন এর মাধ্যমে আমরা সেই পথেই এগোবো।  
আয়োজক সংগঠন অভিবাসী বাঙালি নাগরিক সমাজ এর আহবায়ক নুরুল বাতেন বলেন, কানাডার দুজন অভিবাসীর উদ্যোগে বাংলাদেশ সরকার কর্তৃক প্রস্তাবের মাধ্যমে ১৯৯৯ সালে ইউনেস্কো বাংলাদেশের শহীদ দিবস একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। কানাডার অধিবাসী রফিকুল ইসলাম ১৯৯৫ সালে নিউইয়র্কে এসে দেখেছিলেন জাতিসংঘের সামনে আন্তর্জাতিকভাবে একুশে ফেব্রুয়ারি পালন করা হয়। সেখান থেকে তিনি উৎসাহ পেয়েছেন বলে নানান বক্তব্য বলেছেন।
এ আয়োজন মূলত এ দিবস বাস্তবায়নে পিছনের কারিগরদের সম্মান জানানোর জন্য। এবারই প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিউটের কোন মহাপরিচালক বাংলাদেশ থেকে আমেরিকা সফরে এসেছেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন প্রবীন সাংবাদিক  সৈয়দ মোহাম্মদ উল্লাহ, মঞ্জুর আহমেদ, মুহম্মদ ফজলুর রহমান, নিনি ওয়াহেদ, হাসান ফেরদৌস এবং বিশ্বজিত সাহাসহ আরোও অনেক গুণীজন ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ

প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ