আমেরিকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট–ম্যানচেস্টার আকাশপথে পুনরায় যাত্রা শুরু, স্বস্তিতে প্রবাসীরা মিশিগানে এখনও ৯৭ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন; আরও ঝড়ের আশঙ্কা কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে ব্রাজিলের বিদায় স্বাধীনতার ২৫০ বছর আজ, গর্বে উজ্জ্বল আমেরিকা ডিয়ারবর্নের ফেয়ারলেন মলে গোলাগুলি : নিহত ২, আহত ১ ওহাইওতে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণ, ৪৩ কাউন্টিতে আক্রান্ত ১৭৭ সচিবালয় থেকে ভার্চুয়ালি ‘নজরুল  বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিশিগানে বাংলাদেশি রেস্টুরেন্টে চুরি মসজিদে হামলার হুমকির অভিযোগে ম্যাডিসন হাইটসে সন্দেহভাজন গ্রেপ্তার ২৫০ বছর পূর্তিতে ইপসিলান্তিতে জমকালো এয়ার শো শুরু ১৭ জুলাই লিভোনিয়ায় অস্ত্রধারী বাড়ির মালিক পুলিশের গুলিতে নিহত ডেট্রয়েটে গাড়ির ধাক্কায় দুই পথচারী নিহত মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ

সাংবাদিকের মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার 

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৩ ০৩:২৪:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৩ ০৩:২৪:১৫ পূর্বাহ্ন
সাংবাদিকের মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার 
টাঙ্গাইল, ১৫ সেপ্টেম্বর (ঢাকা পোস্ট) টাঙ্গাইলের ভূঞাপুরে নিজের বসতঘর থে‌কে সুলতানা সুরাইয়া নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৌরসভার পশ্চিম ভূঞাপুর এলাকার নিজ বাড়ি থে‌কে তার মরদেহ উদ্ধার করা হয়। 
সুলতানা সুরাইয়া ইং‌রে‌জি দৈ‌নিক ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ পত্রিকার নিউজ এডিটর আবু সায়েম আকন্দের মা ও পশ্চিম ভুঞাপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আকন্দের স্ত্রী। শুক্রবার বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পু‌লিশ। 
স্থানীয়রা জানায়, পশ্চিম ভূঞাপুর এলাকায় একাই থাকতেন সুলতানা সুরাইয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী ও পরিবারের সদস্যরা তার ফোন বন্ধ পেয়ে বাড়িতে গি‌য়ে ঘরের লাইট জ্বালানো ও ফ্যানের শব্দে সন্দেহ হওয়ায় গেট টপকে ঘরে উঁকি দেয়। এ সময় ঘ‌রের মেঝেতে পড়ে ছিল তার গলাকাটা নিথর মরদেহ।
নিহতের ছে‌লে ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিউজ এডিটর আবু সা‌য়েম আকন্দ ব‌লেন, মা একাই থাক‌তেন বা‌ড়ি‌তে। কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। মাদকাসক্তরা চুরি করতে এসে এমন ঘটনা ঘটাতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত ক‌রে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কর‌ছি।
ভুঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আহসান উল্লাহ ব‌লেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একদিন আগে তাকে হত্যা ক‌রে ফে‌লে রেখে গে‌ছে দুষ্কৃতিকারীরা। মরদেহ ময়নাতদ‌ন্তের জন্য হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে। তদন্ত করে দোষী‌দের আইনের আওতায় আনা হ‌বে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৫০ বছর পূর্তিতে ভিন্নমাত্রার উৎসবে রঙিন আটলান্টিক সিটি

২৫০ বছর পূর্তিতে ভিন্নমাত্রার উৎসবে রঙিন আটলান্টিক সিটি