আমেরিকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে

শামীম ওসমানের জনসভা জনসমুদ্রে পরিণত

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৩ ১১:৫৭:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৩ ১১:৫৭:৪০ পূর্বাহ্ন
শামীম ওসমানের জনসভা জনসমুদ্রে পরিণত
নারায়ণগঞ্জ, ১৬ সেপ্টেম্বর (ঢাকা পোস্ট) : সমাবেশ ৩ টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও দুপুর থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করে। এ সময় স্লোগানে মুখরিত হতে থাকে সমাবেশ স্থল। বঙ্গবন্ধু, শেখ হাসিনা আর শামীম ওসমানের বিভিন্ন রকমের ব্যানার-ফেস্টুনে ছেয়ে যায় সমাবেশস্থল। জনসভা ৩টার মধ্যেই জনসমুদ্রে রূপ নেয়। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ‘বীর বাঙালি ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা কর’ স্লোগানে ‘দেশ বাঁচাও’ শিরোনামে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ডাকা সমাবেশে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট থেকে চাষাঢ়া ছাড়িয়ে শুধু মানুষ আর মানুষ। সমাবেশ শুরু হওয়ার পরও কিছুক্ষণ পরপর আসছে মিছিল। প্রত্যেকটি মিছিলেই নেতাকর্মীদের ঢল। এক এক আসা সব মিছিলের জনস্রোতে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেল ৪টা ৪০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দিতে শুরু করেন, তখনো শেষ হয়নি মিছিলের স্রোত। শহরের বিভিন্ন স্থান ততক্ষণে লোকে লোকারণ্য। সকাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে জনস্রোত আসতে থাকে ২ নম্বর রেলগেট এলাকায়। দুপুর থেকে শুরু হয় বিশাল মিছিল নিয়ে সমাবেশের দিকে যাত্রা। সমাবেশস্থল যখন কানায় কানায় পূর্ণ তখন শহরের বিভিন্ন অলিগলিতেও ছড়িয়ে পড়ে জনস্রোত।
সমাবেশে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি কায়সার হাসনাত, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরূল আলম হেলাল, ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি প্রার্থী আনিসুর রহমান নিপু ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন

নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন