আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’

প্রতিবন্ধি আকছির পাচ্ছেন সম্মাননা

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৩ ১১:২৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৩ ১১:২৪:১৭ অপরাহ্ন
প্রতিবন্ধি আকছির পাচ্ছেন সম্মাননা
চুনারুঘাট, (হবিগঞ্জ) ১৬ সেপ্টেম্বর : আকছির মিয়া। সাধারণ একজন মানুষ। চুনারুঘাটে সর্বজন পরিচিত একটি মুখ। শারীরিক প্রতিবন্ধকতাকে তুড়ি মেরে দীর্ঘদিন বুকে ধারল করে চলেছেন একটি পতাকা, একটি দেশ, একটি বিশ্বাস।
জাতীয় পতাকা বুকে এঁটে আকছির ছুটে চলেছেন যুগের পর যুগ। বাংলাদেশকে তিনি ধারণ করেন অন্তরের মনিকোটায়। বঙ্গবন্ধুকে নিয়ে শ্লোগান ধরেন নিয়মিত মিছিলের আদলে। সেই প্রতিবন্ধি আকছির মিয়া (৫০)কে সম্মাননা দিচ্ছে বঙ্গবন্ধু কর্মী কল্যাণ ট্রাস্ট। আজ রবিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী আকছিরের হাতে তোলে দেবেন সম্মাননার পুরস্কার। এ উপলক্ষ্যে চুনারুঘাট উপজেলা হল রুমে আয়োজন করা হয়েছে জমজমাট অনুষ্ঠানের। প্রতিবন্ধি আকছির হেঁটে যাবার কালে একাই শ্লোগান দেন 'জয়বাংলা' বলে। বলিষ্ঠ কন্ঠের ধ্বনিতে কাঁপিয়ে তোলেন পথচারীর হৃদয়। 
আকছিরের গায়ে কখনও শোভা পায় খাকি পোষাক। কখনওবা পুলিশের উর্দি। সেই পোষাকের অগ্রভাগে ঝুলানো থাকে নানান কিসিমের ব্যাজ। ব্যাজগুলো আকছির নিজেই সংগ্রহ করেছেন। বাঁশির হুইশেলে ক্লান্ত পথিকের নজর পড়ে তার দিকে। কোনোটা স্টার, কোনোটা শাপলা প্রতীকের ব্যাজ শোভা পায় তার উর্দির সোল্ডারে। আকছিরের মুখ থেকে হরহামেশা উচ্চারিত হওয়া "বঙ্গবন্ধু" এবং "জয়বাংলা" শ্লোগান। এ শ্লোগান হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা আকুতিরই অংশ বিশেষ। তার শ্লোগান লোক দেখানো নয়। নয় রাজনৈতিক কোন অ়ভিব্যক্তি। তার শ্লোগান হৃদয়ের গভীরে জমে থাকা ভালোবাসার জীবন্ত উদাহরণ। জাতীয় পতাকাটি যেনো তার জীবনের বড় একটি নিয়ামক।
৩৫/ ৪০ বছর ধরে আকছির নিজেকে খাঁটি দেশপ্রেমিক হিসেবে তোলে ধরেছেন সাধারণ থেকে অসাধারণের মাঝে। তাকে দেখে কেউ থমকে দাঁড়াননা না। কেউ তাকে কুশলও জিগায়না। নিজে থেকে হাত উঁচিয়ে পথচারীদের সালাম দেন, কুশলাদি বিনিময় করেন। অফিসার বা নেতা দেখলেই তিনি ঠাঁয় দাঁড়িয়ে যান। স্যালুট দেন বিশেষ ভঙ্গিমায়। উর্দিপড়া লোকদের তিনি গার্ড অব অনার এর মতো করে সম্মানসুচক স্যালুট প্রদান করেন। মুখ থেকে উচ্চারিত হয় স্যার নামক আদবের শব্দটি।
এলাকায় কোন নেতার আগমন ঘটলে আকছিরের ব্যস্ততা বেড়ে যায় বহুগুণ। যানবাহনগুলোকে সাইট করার দায়িত্ব নিজে থেকেই কাদে তোলেন নেন। তখন তার চোখে মুখে ফুটে উঠে দায়িত্বশীলতার ছাপ। 
আকছিরে হাত-পা,কন্ঠ স্বাভাবিক নয় কিন্তু তার মাঝে রয়েছে অকৃত্তিম দেশ প্রেম। স্বাধীনতার সেই শ্লোগান আকড়ে রয়েছেন আকছির যুগ থেকে যুগ অবদি। যাঁর ডাকে বাংলাদেশের জন্ম,যাঁর হাতে রচিত হয়েছিল লাল সবুজের পতাকা-সেই বঙ্গবন্ধ এবং পতাকা আকছিরের জীবনের মহামুল্যবান বস্তুতে রূপ নিয়েছে। পতাকা জড়িয়ে রাখেন বুকের উপর।
সংসার আছে,ঘর আছে তার। তারপরও আকছিরের কাছে বঙ্গবন্ধু এবং জাতীয় পতাকা অমুল্য এক রতন। আকছির মিয়ার বাবার নাম সিরাজ মিয়া। বাড়ি চাঁনভাঙ্গা গ্রামে। সরকারের পক্ষ থেকে টিনশেডের একটি ঘর নির্মান করে দেয়া হয়েছে তাকে। স্ত্রী নুর নাহার ও একমাত্র কন্যা কুলসুমাকে নিয়েই তার সংসার। আকছির মিয়া বলেন, বঙ্গবন্ধু তার আপন মানুষ। যতদিন বেঁচে থাকবেন ততদিন এ নাম মুখে নিবেন। আকছির মিয়াকে নিয়ে মানবজমিনসহ বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড

ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড