আমেরিকা , বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ , ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেব্রুয়ারির মাঝামাঝিতেই নতুন প্রধানমন্ত্রী : প্রেস সচিব ওকল্যান্ড কাউন্টি আদালতে লেজিওনেলা নেই আইসিই নিয়ে আবারও সিটি কাউন্সিলে টেলরের কঠোর মন্তব্য রোমুলাসে আইসিই আটক কেন্দ্র প্রস্তাবে আপত্তি বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার গ্রেপ্তার নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত

সরকারের প্রতি দেশের প্রত্যন্ত  অঞ্চলের জনগণ আস্থাশীল : মিলাদ গাজী 

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৩ ১১:৩১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৩ ১১:৩১:০৮ অপরাহ্ন
সরকারের প্রতি দেশের প্রত্যন্ত  অঞ্চলের জনগণ আস্থাশীল : মিলাদ গাজী 
বাহুবল, (হবিগঞ্জ) ১৬ সেপ্টেম্বর) : হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য  গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি বলেছেন, 'বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পরেছে শেখ হাসিনার সরকারের উন্নয়ন। বিশেষ করে প্রত্যন্ত এলাকার জনগণ এই উন্নয়নের সুফল ভোগ করছে। তাই আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকারের উপরই আস্থাশীল দেশের প্রত্যন্ত এলাকার জনগণ। আজ ১৬ই সেপ্টেম্বর (শনিবার ) বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়ন পরিষদ মাঠে স্নানঘাট ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 
এমপি মিলাদ গাজী আরও বলেন, 'হবিগঞ্জ জেলার তৃণমূল আওয়ামীলীগ সুসংগঠিত ছিল বলেই বিগত নির্বাচনে হবিগঞ্জের ৪ টি আসনেই নৌকার প্রার্থীরা বিজয়ী হতে পেরেছিলেন। আগামী সংসদ নির্বাচনেও  সুসংগঠিত তৃণমূল আওয়ামীলীগ সব  বিভেদ ভুলে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবে। দেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে জনমানুষের আস্থার সরকার গঠন করবে বাংলাদেশ আওয়ামী লীগ' 
স্নানঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবিনয় কুমার দাশের পরিচালনায় জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি।  বিশেষ অতিথি হিসেবে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক  সাইফুদ্দিন লিয়াকত, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সন্পাদক আয়াত আলী, মখলিসুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন,পুটিজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুদ্দত আলী,বাহুবল উপজেলা যুবলীগের  যুগ্ম সাধারণ সম্পাদক তারা নিয়া, বদরুল আলম, বাহুবল উপজেলা যুবলীগ সদস্য  হুমায়ুন রশিদ জাবেদ, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজন আখঞ্জী,বাহুবল উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি  দুলাল মিয়া, স্নানঘাট  ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাজিদ মিয়া স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মানুষের মায়া ও ভালোবাসা থেকেই রাজনীতি করি : সৈয়দ মো. ফয়সল

মানুষের মায়া ও ভালোবাসা থেকেই রাজনীতি করি : সৈয়দ মো. ফয়সল