আমেরিকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে ডেট্রয়েটের মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১; গ্রেপ্তার একজন মিশিগানের একমাত্র বিষধর সাপের কামড়ে ১ ব্যক্তি আহত জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম সাগিনাওয়ে রেস্তোরাঁয় গাড়ি ঢুকে নারী নিহত, গুরুতর আহত ২ মিশিগানে বায়ু দূষণের সতর্কতা বহাল, সোমবার থেকে উন্নতির সম্ভাবনা মিশিগানে ইসকনের চার দশকের ঐতিহ্যের রথযাত্রায় ভক্তদের ঢল বিশ্বকাপের মুকুট এবার স্পেনের মাথায়

আন্তর্জাতিক শান্তি দিবসে সাগিনায়ে পিস ওয়াক ২১ সেপ্টেম্বর 

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৩ ১২:৪৩:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৩ ০২:৩৫:৩৯ পূর্বাহ্ন
আন্তর্জাতিক শান্তি দিবসে সাগিনায়ে পিস ওয়াক ২১ সেপ্টেম্বর 
সাগিনা, ১৭ সেপ্টেম্বর : ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার আন্তর্জাতিক শান্তি দিবস। এ উপলক্ষ্যে মৃধা আন্তর্জাতিক শান্তি ইন্সটিটিউট সাগিনা শহরের মন্টেগো ইনে (Montague Inn, 1581 South Washington Ave) আয়োজন করছে তৃতীয় বার্ষিক 'পিস ওয়াক - শান্তির জন্য পদযাত্রা'। পিচ ওয়াকে অংশগ্রহণের জন্য জনসাধারণকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে এই অলাভজনক সংস্থাটি। পিচ ওয়াক শুরু হবার আগে থাকছে পিচ এক্সপো।  মিশিগানের ২১টি অলাভজনক সংস্থা এই এক্সপোতে অংশগ্রহণ করছে। 
অংশগ্রহণকারী যেসব সংস্থা থাকবে:
ক্যান কাউন্সিল
ক্যাসেল মিউজিয়াম অব সাগিনা কাউন্টি হিস্টরি 
চাইল্ড এন্ড ফ্যামিলি সার্ভিস সাগিনা
ইস্ট সাইড স্যুপ কিচেন
গ্রেট লেকস বে প্রাইড অ্যাসোসিয়েশন
হার্ট অব দি সিটি ডেভেলপমেন্ট সেন্টার
মেজর চোরডস ফর মাইনরস
মেক্সিকান আমেরিকান কাউন্সিল
পজিটিভ রিজাল্টস ডাউনটাউন সাগিনা
রিড এসোসিয়েশন অব সাগিনা
সাগিনা চিলড্রেনস জু
সাগিনা কোরাল সোসাইটি
সাগিনা ভ্যালি রোটারি ক্লাব
সাগিনা ওয়াইএমসিএ
দ্য আন্ডারগ্রাউন্ড রেইলরোড ইনকরপোরেশন
ইউনাইটেড ওয়ে সাগিনা কাউন্টি 
ইয়ূথ ফর আন্ডারস্ট্যান্ডিং
বিভিন্ন অনুষ্ঠানের আরো সময়সূচী
বিকেল ৫টায় আলোচনা সভায় এমআইআইপিএইচ (MIIPH - Mridha International Institute of Peace and Happiness) এর প্রতিষ্ঠাতা ডাঃ দেবাশীষ মৃধা, সাগিনা মেয়র ব্রেন্ডা মুর ও অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন।
বিকেল ৫টা৩০ মিনিটে সাগিনা পিস ওয়াক পদযাত্রাটি দ্য মন্টেগো ইন থেকে বের হবে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে ওয়াশিংটন এভিনিউ হয়ে মন্টেগো ফিরে আসবে। সন্ধ্যা ৬টা ৩০ মিসিটে আফটারগ্লো শান্তি সঙ্গীতের সাথে সামাজিকীকরণ। সংস্থাটি মন্টেগো ইন ও ওয়াইল্ড ফারার ক্রেডিট ইউনিয়নকে শান্তির এই পদযাত্রাটি স্পন্সর করার জন্য  ধন্যবাদ জানিয়েছে । 
এমআইআইপিএইচ প্রতিষ্ঠাতা ডাঃ দেবাশীষ মৃধা বলেছেন, শান্তি হল সবচেয়ে মূল্যবান সম্পদ যা আমরা একে অপরের সাথে ভাগ করতে পারি। তিনি বলেন, আমাদের লক্ষ্য হল সম্প্রদায়কে একত্রিত করে এমন উৎসবগুলো উদযাপন করা যেখানে শান্তি পাওয়া যেতে পারে। 
এমআইআইপিএইচ সম্পর্কে যা জানা যায়: ২০২১ সালে প্রতিষ্ঠিত মৃধা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড হ্যাপিনেস (এমআইআইপিএইচ) হল একটি ৫০১ (সি) (৩) সংস্থা  এবং মৃধা ফাউন্ডেশনের একটি সহযোগী প্রতিষ্ঠান। মিশিগানের সাগিনা ভিত্তিক ইনস্টিটিউট শান্তি, শিক্ষা এবং বার্ষিক শান্তি সম্মেলনের মাধ্যমে শান্তি, সুখ এবং সম্প্রীতি প্রচারের জন্য নিবেদিত। আরও বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন www.miiph.org

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’

ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’