আমেরিকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংস্কার শেষে নতুন রূপে খুলল  ডেট্রয়েটের স্পিরিট প্লাজা গুড হার্টে ‘টানেল অব ট্রিজ’ সড়ক ধসে পর্যটন ও ব্যবসায় অনিশ্চয়তা মিশিগানে সালমোনেলা সংক্রমণের বিস্তার, ৩১ অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৪ মাউন্ট ক্লেমেন্সে শব্দদূষণ বিরোধে গুলিবর্ষণ, জুনে অ্যারেইনমেন্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার ডেট্রয়েটে গোলাগুলির জেরে সাউথফিল্ড ফ্রিওয়ে বন্ধ ডেট্রয়েটে গুলিতে নিহত  দুই, অক্ষত উদ্ধার শিশু টানা সাফল্যের মুকুটে নতুন পালক, ১৫ পুরস্কার জিতলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ হাওয়েলে দুটি ভারী যন্ত্রাংশের মাঝে পিষ্ট হয়ে ডাই সেটার নিহত মার্কিন পতাকার রঙে সাজানো  ৫০ রিকশা ঘুরবে ঢাকার পথে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ মেমোরিয়াল ডে ঘিরে মিশিগানে পথে নামবেন ১.৩ মিলিয়নের বেশি মানুষ মেট্রো ডেট্রয়েটে আবাসন বাজারে বড় উল্লম্ফন, বাড়ির মূল্য ঊর্ধ্বমুখী সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক

নভেম্বরে তফসিল, জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন : ইসি আনিছুর 

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৩ ১২:৪১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৩ ১২:৪১:২৮ অপরাহ্ন
নভেম্বরে তফসিল, জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন : ইসি আনিছুর 
কিশোরগঞ্জ, ১৭ সেপ্টেম্বর ঢাকা পোস্ট) : নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করবো। নভেম্বরের শুরুর দিকে হয়ত তফসিল ঘোষণা হতে পারে। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এসব কথা বলেন।
আনিছুর রহমান বলেন, আমরা নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করবো। গত দেড় বছরে সব দলকে আমরা একাধিকবার আহ্বান জানিয়েছি। এখনো আমরা আহ্বান জানাচ্ছি, তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করে। এতে নির্বাচনটা অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং অবাধ হবে। তবে সেটা নির্ভর করবে রাজনৈতিক দলের সিদ্ধান্তের ওপর। এক্ষেত্রে আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। ধীরে ধীরে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হচ্ছে।
তিনি আরও বলেন, আজকে কিশোরগঞ্জ সফরে এসেছি। কিশোরগঞ্জে ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করবো। ভোটকেন্দ্রের তালিকা তৈরি করে পাঠানোর জন্য বলা হয়েছিল। সেগুলা আমরা পেয়েছি। ভোটকেন্দ্রের তালিকা তৈরিতে ডিসি-এসপি সাহেবের নেতৃত্বে জেলা ও উপজেলা শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা ও উপজেলা নির্বাচন অফিসারকে মেম্বার সেক্রেটারি করে কমিটি করে দিয়েছিলাম।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন

সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন