আমেরিকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংস্কার শেষে নতুন রূপে খুলল  ডেট্রয়েটের স্পিরিট প্লাজা গুড হার্টে ‘টানেল অব ট্রিজ’ সড়ক ধসে পর্যটন ও ব্যবসায় অনিশ্চয়তা মিশিগানে সালমোনেলা সংক্রমণের বিস্তার, ৩১ অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৪ মাউন্ট ক্লেমেন্সে শব্দদূষণ বিরোধে গুলিবর্ষণ, জুনে অ্যারেইনমেন্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার ডেট্রয়েটে গোলাগুলির জেরে সাউথফিল্ড ফ্রিওয়ে বন্ধ ডেট্রয়েটে গুলিতে নিহত  দুই, অক্ষত উদ্ধার শিশু টানা সাফল্যের মুকুটে নতুন পালক, ১৫ পুরস্কার জিতলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ হাওয়েলে দুটি ভারী যন্ত্রাংশের মাঝে পিষ্ট হয়ে ডাই সেটার নিহত মার্কিন পতাকার রঙে সাজানো  ৫০ রিকশা ঘুরবে ঢাকার পথে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ মেমোরিয়াল ডে ঘিরে মিশিগানে পথে নামবেন ১.৩ মিলিয়নের বেশি মানুষ মেট্রো ডেট্রয়েটে আবাসন বাজারে বড় উল্লম্ফন, বাড়ির মূল্য ঊর্ধ্বমুখী সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক
মাস্কের সঙ্গে প্রেমের গুঞ্জন

স্ত্রী'কে ডিভোর্স দিলেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা 

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৩ ১২:১৭:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৩ ১২:১৭:০৩ পূর্বাহ্ন
স্ত্রী'কে ডিভোর্স দিলেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা 
নিউইয়র্ক, ১৮ সেপ্টেম্বর : মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলার প্রধান নির্বাহী তথা বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্কের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার সন্দেহে তড়িঘড়ি করে স্ত্রী নিকোল শানাহানকে ডিভোর্স দিয়েছেন সার্চ ইঞ্জিন গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন।
সের্গেইয়ের স্ত্রী নিকোল পেশায় আইনজীবী এবং ব্যবসার সঙ্গেও যুক্ত। বছর তিনেক আগে তিনি মাস্কের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ান বলে সামনে আসে। তার পর ২০২১ সাল থেকে সের্গেই এবং নিকোল আলাদা থাকতে শুরু করেন। ২০২২ সালে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন সের্গেই। আবেদনে জানান, স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না বলেই এমন সিদ্ধান্ত।
আদালতের নথির ভিত্তিতে বিজনেস ইনসাইডার জানায়, গত ২৩ মে বিবাহবিচ্ছেদের ফাইলে চূড়ান্ত স্বাক্ষর করেন বিচারক। এর আগে গত বছরের জানুয়ারি মাসে নিকোলের বিরুদ্ধে ডিভোর্স চেয়ে আবেদন করেন সের্গেই ব্রিন। এতে তিন বছরের বৈবাহিক জীবনে নিকোলের অসামঞ্জস্যপূর্ণ আচরণকে দায়ী করেন তিনি।
এ বছর ২৬ মে তাঁদের বিবাহবিচ্ছেদে সিলমোহর পড়ে। এতদিন বিষয়টি গোপনই ছিল। সের্গেই ও নিকোলের চার বছরের এক কন্যা রয়েছে। দুজনেই মেয়েকে বড় করে তোলায় সমানভাবে দায়-দায়িত্ব পালন করবেন। সপ্তাহ এবং মাসের নিরিখে ভাগ করে সময় কাটাবেন মেয়ের সঙ্গে। পঞ্চাশ বছর বয়সী গুগল সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন বিশ্বের নবম ধনী। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, তার সম্পদের পরিমাণ ১১৮ বিলিয়ন ডলার সমমূল্যের।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন

সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন