আমেরিকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ

‘প্রথম প্রেম’ দিবস আজ

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৩ ০২:১৮:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৩ ০২:১৮:৫০ পূর্বাহ্ন
‘প্রথম প্রেম’ দিবস আজ
ওয়ারেন, ১৮ সেপ্টেম্বর : প্রেম দিবস বলতে সবার মনে প্রথমেই আসে 'ভ্যালেন্টাইনস্ ডে'র কথা। তবে আজকের দিনের কথা অনেকেই জানেন না। আজ হল প্রথম প্রেম দিবস। 'প্রথম প্রেম' শব্দটি শুনলেই এক একজনের মনে এক এক রকমের অনুভূতি সৃষ্টি হয়। কারও আনন্দে চোখ জ্বলজ্বল করে ওঠে, কেউবা ছলছল নয়নে স্মৃতি রোমন্থন করে। তবে প্রথম প্রেম হল এক স্নিগ্ধ অনুভূতি। প্রথম বার ভালোবাসার কথা শোনা, প্রথম পাশাপাশি পথ চলা, প্রথম ছোঁয়া থেকে শুরু হয় ভবিষ্যতে সংসার পাতার স্বপ্ন দেখা। লজ্জা-ভয়-দ্বিধা মিলিয়ে এ এক অনন্য অনুভূতি।
প্রথম প্রেমে পরার মুহূর্তটা সবার জন্যই বিশেষ। তবে বেশির ভাগ মানুষই নিজের অজান্তে প্রথম বার প্রেমে পরেন। হঠাৎই একটি মানুষকে ভালো লাগতে শুরু করে, তার কাছে থাকতে ভালো লাগে, তাকে দেখতে ভালোলাগে। আর এই ভালোলাগা যে কখন ভালোবাসায় পরিণত হয় তা অনেকেই জানতে পারেন না।
অপরদিকে, প্রথম প্রেমে প্রাপ্তির চেয়ে বিরহ বেশি। যার রেশ থাকে আজীবন। অনেকে মনের এক কোণে সযত্নে সাজিয়ে রাখে সকল স্মৃতি। অনেকে আবার নতুনের আবরণে ঢেকে দেয় পুরোনোকে। তবে কারও  জীবনে প্রেম-ভালোবাসা বড্ড দ্রুত আসে। ঝড়, বন্যা জলোচ্ছ্বাসের মতো ভাসিয়ে নিয়ে যায়। অনেকে সামলে উঠতে পারে সেই ঝড়, আবার অনেকের ঘর ভেসে যায় জলের তোরে। সে পরিণয়ের আনন্দ হোক কিংবা বিচ্ছেদের গল্প প্রথম প্রেম মানুষকে শিখিয়ে যায় অনেক কিছু। যার ছাপ থেকে যায় সারাটা জীবনে। একসময় ধীরে ধীরে সেসব দুঃসহ যন্ত্রণা মুছে যায়, কেবলই বেঁচে থাকে ফেলা আসা সেই বুক চিনচিনে মুহূর্ত।
প্রেম মানে না কোনো বাধা। আর তাই তো বাধাহীন এমন ‘প্রথম প্রেম’ সবার জীবনেই আসে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, প্রথম প্রেমকে টেকানো যায় না। ফলে প্রথম ভালোবাসার মানুষটির সঙ্গে থাকতে না পারলেও এই প্রেমের স্মৃতি থেকে যায় সারাজীবন। আর তাইতো প্রথম প্রেমের স্মৃতিগুলো মনে করিয়ে দিতে রয়েছে একটি দিবস। আর আজ সেই দিন, ১৮ সেপ্টেম্বর, 'প্রথম প্রেম দিবস।' ২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্রে এই দিবসটি পালন করা শুরু হয়। এরপর থেকে প্রতিবছরই উদ্‌যাপিত হচ্ছে দিনটি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে তিন দিনব্যাপী সামার জ্যাম ফেস্টিভ্যাল শুরু ১০ জুলাই

হ্যামট্রাম্যাকে তিন দিনব্যাপী সামার জ্যাম ফেস্টিভ্যাল শুরু ১০ জুলাই