আমেরিকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক

কথাসাহিত্যিক সামছুদ্দীন মাহমুদের ‘মার্কিন মুলুকে’ গ্রন্থের মোড়ক উন্মোচন 

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৩ ০২:১৩:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৩ ০২:১৩:১৭ পূর্বাহ্ন
কথাসাহিত্যিক সামছুদ্দীন মাহমুদের ‘মার্কিন মুলুকে’ গ্রন্থের মোড়ক উন্মোচন 
ডালাস, (টেক্সাস) ১৯ সেপ্টেম্বর : কথাসাহিত্যিক সামছুদ্দীন মাহমুদের প্রকাশিত নতুন বই 'মার্কিন মুলুকে'র মোড়ক উন্মোচন করা হয়েছে।  গত ২ সেপ্টেম্বর টেক্সাসের ডালাসে ফোবানার কাব্য জলসা মঞ্চে মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ থেকে আগত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (এডমিন) প্রফেসর ডঃ বেনু কুমার দে। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই  ইউএস এর প্রেসিডেন্ট রায়হানুল ইসলাম চৌধুরী, ফোবানার সাবেক এক্সিকিউটিভ সেক্রেটারী নাহিদুল হক চৌধুরী সোহেল, সাবেক ট্রেজারার ডঃ মোহাম্মদ আলী মানিক, এক্সিকিউটিভ সেক্রেটারী আবীর আলমগীর,  কাব্য জলসার প্রধান বিশিষ্ট লেখক ফরহাদ হোসেন, ফোবানার প্রধান নির্বাচন কমিশনার মাহবুবু রহিম, ডিউক খান, মহিউদ্দিন দুলাল, মোহাম্মদ মাওলা, বাবুল হাই, মোস্তফা আমিন খোকন, নুরুল হুদা, সাংবাদিক জুয়েল সাদাত, স্যাম রিয়া সহ অনেকে। 
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রফেসর বেনু দে বলেন, প্রবাশে শত ব্যস্ততার মধ্যেও লেখালেখি করা অত্যন্ত কঠিন একটি কাজ। আর এই কাজটি সুচারুরুপে সম্পন্ন করছেন সামছুদ্দীন মাহমুদ। প্রবাশ জীবনের বিভিন্ন বিচিত্র অভিজ্ঞতা নিয়ে লেখা এই বই থেকে তিনি কিয়দংশ পড়ে শোনান এবং লেখকের ভুয়সী প্রশংসা করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলামনি প্রেসিডেন্ট রায়হানুল ইসলাম চৌধুরী বলেন, সামছুদ্দীন মাহমুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং চট্টগ্রামের কৃতি সন্তান। সে আমার ছোট ভাই এর মতো। তার লেখা আগের দুটি বই ’জবা নামের মেয়েটি’ ও ‘অঝোর প্রেমের গল্প’ আমি পড়েছি। অসাধারন তার লেখনি শক্তি। আমি তার সফলতা কামনা করি।
ফোবানার সাবেক এক্সিকিউটিভ সেক্রেটারী নাহিদুল হক চৌধুরী সোহেল বলেন, ফোবানাতে এবারের সফল বইমেলা অনুষ্ঠান এবং সামছুদ্দীন মাহমুদ এর মতো মহুমাত্রিক লেখকের বই এর মোড়ক উম্মোচন প্রমান করে ফোবানা কেবল গান বাজনা নয়, কবি সাহিত্যিকদের মিলন মেলাও বটে। উল্লেখ্য এবারই প্র্রথম জাকজমকপুর্ণ ভাবে ফোবানা বইমেলা অনুষ্ঠিত হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার