আমেরিকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট

নতুনধারার পথসভায় খাদ্য-শিল্পসহ ৭ মন্ত্রীর অপসারণ দাবি

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৩ ১২:২৮:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৩ ১২:২৮:৪৯ অপরাহ্ন
নতুনধারার পথসভায় খাদ্য-শিল্পসহ ৭ মন্ত্রীর অপসারণ দাবি
ঢাকা, ১৯ সেপ্টেম্বর : নতুনধারা বাংলাদেশ এনডিবির পথসভায় বাণিজ্য-খাদ্য শিল্পমন্ত্রীর অপসারণ দাবি করেছেন নেতৃবৃন্দ। ১৯ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন সড়কে দিনব্যাপী ‘দ্রব্যমূল্য জলদি কমাও-না হয় ক্ষমতা ছেড়ে দাও’ শীর্ষক পথ সভায় এই দাবি তোলেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মুন্সিগঞ্জ জেলা এনডিবির যুগ্ম আহবায়ক শেখ লিজা প্রমুখ।
সভাপতির বক্তব্যকালে মোমিন মেহেদী বলেন, আঠারো কোটি মানুষের দেশে কৃষিখাতকে শক্তিশালী না করে বাণিজ্যমন্ত্রী ৪ কোটি ডিম আমদানি করতে উঠে পড়ে লেগেছেন কেন? কারণ তারা দাদাবাবুদের ডিমের স্বাদ দেশে বসে নিতে অস্থির। অন্যদিকে কৃষি-খাদ্য-শিল্প-স্বাস্থ্য-অর্থ ও পরিকল্পনামন্ত্রী তাদের  আয়েশিজীবন সাজতে ব্যস্ত থাকেন দিনের অধিকাংশ সময়। আমজনতার  কথা ভাবাবার কোন সময় নেই এই অথর্ব ব্যক্তিদের। তাই চাই অনতিবিলম্বে বাংলাদেশের মানুষের কথা ভেবে এই ৭ মন্ত্রীকে অপসারণ করা হোক।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা

ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা