আমেরিকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক ড. ইউনূসসহ সাবেক ২৪ উপদেষ্টার  দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন কানাডা-যুক্তরাষ্ট্রের দরকষাকষির  নতুন ইস্যু গোর্ডি হাউ ব্রিজ নোভিতে মোটর সিটি কমিক কনে ভক্তদের কল্পনার অনন্য প্রকাশ মিশিগানের মলে ঘড়ি কেনাকে  কেন্দ্র করে হুলস্থুল ও বিশৃঙ্খলা দুর্নীতির অভিযোগ সঙ্গী করেই নৌবাহিনীর শীর্ষ পদের জন্য দৌড় ওয়াটারফোর্ড টাউনশিপে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত বয়স্ক জনসংখ্যা বৃদ্ধিতে মেট্রো ডেট্রয়েটে স্বাস্থ্যসেবার নতুন চ্যালেঞ্জ জাল পরিচয়ে ১৫ লাখ ডলারের ব্যাংক জালিয়াতি, দোষ স্বীকার ২৫ হাজার বাসিন্দা গণনার বাইরে, আদালতে যাচ্ছে ডেট্রয়েট সিটি প্রাথমিক শুনানি ছাড়াই বিচারে যাচ্ছে  হ্যামট্রাম্যাকের কিশোরী অপহরণ মামলা মিশিগানে সিনেট প্রার্থীর অফিসে ইট নিক্ষেপ ও গালিগালাজ : তদন্তে পুলিশ মিশিগানে যুব ক্রীড়াকে ঘিরে  ৩ বিলিয়ন ডলারের মেগা প্রকল্প মিশিগানের শপিং মলে মুসলিমদের লক্ষ্য করে হুমকি, অভিযুক্ত কারাগারে টানা তৃতীয় বছর বাড়ল ডেট্রয়েটের জনসংখ্যা মিশিগানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ফেডারেল বিচারকের দণ্ড

স্যান্ডি ক্যাম্পাসের ৯ বছর পূর্তি ও পুনর্মিলনী

  • আপলোড সময় : ২০-০৯-২০২৩ ০১:২২:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৩ ০১:২২:১২ পূর্বাহ্ন
স্যান্ডি ক্যাম্পাসের ৯ বছর পূর্তি ও পুনর্মিলনী
দক্ষিণ সুরমা, (সিলেট) ২০ সেপ্টেম্বর : স্যান্ডি ক্যাম্পাসের ৯ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) স্যান্ডি ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা মো. কামাল নেওয়াজ এর বাড়িতে সোয়েব নেওয়াজের পরিচালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ রুহুল আমিন শিপন। উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্টাতা সভাপতি শাহনেওয়াজ, মোগলাবাজার ইউনিয়ন ডিজিটাল উদ্যোক্তা পাপলু আহমদ দুলাল, একতা একাডেমির শিক্ষক বদরুল হক, মিশিগান প্রবাসী, হিকমাহ ইন্সটিটিউট অব মিশিগানের সহ প্রতিষ্টাতা, স্যান্ডি ক্যাম্পাসের প্রতিষ্টাতা জাহিদুল ইসলাম মারুফ, সিলেট ক্লাসিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, স্যান্ডি ক্যাম্পাস এর প্রতিষ্টাতা কামাল নেওয়াজ, বারইগ্রাম মাদরাসার শিক্ষক মাওলানা  মিসবাহ রাজা, তরুণ সমাজসেবক সৈয়দ রাহিম, আলম নেওয়াজ, জুবায়ের আহমদ, খলিলুর রহমান, হাসান আহমদ, জাবেদ আহমদ, জিলান আহমদ, আবু বক্কর, ফয়ছল, উসমান প্রমুখ।
বক্তারা বলেন, অনিবার্য কারনে, স্যান্ডি ক্যাম্পাসের কার্যক্রম কিছুদিন স্থগিত ছিল। কিন্তু, উক্ত প্রোগ্রামে স্টুডেন্টদের প্রচুর আগ্রহ ও অনুরোধে আবারো কার্যক্রম শুরু করা হবে।

উল্লেখ্য, স্যান্ডি ক্যাম্পাস সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার, মোগলাবাজার ইউনিয়নের, সরিষপুর গ্রামে অবস্থিত। মিশিগান প্রবাসী, হিকমাহ ইনিস্টিটিউট অফ মিশিগানের সহ-প্রতিষ্টাতা, জাহিদুল ইসলাম (মারুফ) ও ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি, ক্লাসিক এন্ড কলেজের শিক্ষক কামাল নেওয়াজের উদ্যোগে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল স্যান্ডি ক্যাম্পাস। স্যান্ডি ক্যাম্পাস হচ্ছে একটি ইংরেজী ভাষা অনুশীলনের একটা জায়গা বা ক্যাম্পাস। প্রথমত সেটি শুরু হয়েছিল আউটডোর বা বহিরঙ্গনে সম্পুর্ন, খোলামেলা নির্জন পরিবেশে। উদ্দেশ্যে ছিল একটাই কিভাবে ইংলিশ প্রাক্টিস করে মুখের জড়তা দূর করা যায়। পরে, স্থানীয় স্টুডেন্টদের নজরে পরে স্যান্ডি ক্যাম্পাস, এবং সবাই সেটাকে ইনডোরে (ঘরোয়া পরিবেশে) স্থান্তরের অনুরোধ জানান। এর পর থেকেই স্যান্ডি ক্যাম্পাসের কার্যক্রম অফিসিয়ালি শুরু হয়। ইতিমধ্যে, সিলেট ক্লাসিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক,স্যান্ডি ক্যাম্পাস এর প্রতিষ্টাতা কামাল নেওয়াজ এর প্রচেষ্টায় সম্পুর্ন বিনামুল্যে কয়েকটি ব্যাচ শেষ হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটে যৌন হামলার ঘটনায় সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ

ডেট্রয়েটে যৌন হামলার ঘটনায় সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ