আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মাধবপুরে সমাবেশ

  • আপলোড সময় : ২০-০৯-২০২৩ ০১:২১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৩ ০১:২১:০২ অপরাহ্ন
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মাধবপুরে সমাবেশ
মাধবপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সম্প্রীতি সমাবেশ মাধবপুর, (হবিগঞ্জ) ২০ সেপ্টেম্বর : মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে সামাজিক ও সাম্প্রদায়িক  সম্প্রীতি রক্ষায় বুধবার বিকালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউএনও মনজুর আহসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেবী চন্দ, বিশেষ অতিথি  ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি। 
সমমাবেশে জেলা প্রশাসক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন ঠিক রাখতে সকলকে সজাগ থাকতে হবে। রামেশ্বর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। কোন ইন্ধনদাতা থাকলে তাকেও তদন্তে বের করে আনা হবে। এ ঘটনায় ইতিমধ্যে কয়েক জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, কয়েক জনের জন‍্য এলাকার বদনাম হয়।
বক্তব‍্য রাখেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান  সৈয়দ মোঃ শাহজাহান, মাধবপুর পৌর সভার মেয়র হাবিবুর রহমান মানিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  রাকিবুল ইসলাম খান, ইউপি চেয়ারম‍্যান মাহবুর রহমান সোহাগ, মিজানুর রহমান.মাসুদ খান. সৈয়দ সোহেল, মীর খুরর্শেদ, ফারুক আহম্মেদ, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, সমাজসেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী, আওয়ামীলীগের সাংগঠনিক  সম্পাদক মাধব রায়, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, হিন্দু বুদ্ধ  খৃষ্টান ঐক‍্য পরিষদের সভাপতি  হরিশ চন্দ্র দেব, পুজা উদযাপন কমিটির সেক্রেটারি  লিটন রায়, শিক্ষক সাইফুল ইসলাম, সাধন সাওতাল প্রমূখ। এছাড়াও সভায় ধর্মীয় নেতা রাজনৈতিক নেতা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ

আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ