আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত

ঢাকায় ৬ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টি

  • আপলোড সময় : ২২-০৯-২০২৩ ০১:২৪:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৩ ০১:২৪:৩৪ পূর্বাহ্ন
ঢাকায় ৬ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টি
ঢাকা, ২২ সেপ্টেম্বর (ঢাকা পোস্ট) : রাজধানীতে টানা ৬ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবারও রাজধানীতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি ঝরেছে। এখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে।
এদিকে, টানা বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন এলাকায় থই থই পানি জমে থাকতে দেখা গেছে। অনেক রাস্তা তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে অনেক রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঘরমুখী অনেকে ঘণ্টার পর ঘণ্টা এক স্থানে আটকে থাকার কথা জানিয়েছেন। অনেকেই ফেসবুকে শেয়ার করেছেন তাদের ভোগান্তির কথা। এমনকি বৃষ্টির কারণে কর্মস্থল থেকে অনেকে সময়মতো বের হতেও পারেননি।
রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, মানিক মিয়া এভিনিউর সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এছাড়া রাজধানীর অনেক সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় দীর্ঘ যানজট দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, ধানমন্ডির সাত রাস্তা, নিউ মার্কেট- গাবতলী সড়ক, বেগম রোকেয়া সরণি, বাংলামোটর, সার্ক ফোয়ারা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পর্যন্ত দীর্ঘ যানজট। রাত ১০টার দিকেই তলিয়ে যায় গ্রিন রোড এলাকা। এ সড়কে বহু গাড়ি আটকে থাকতে দেখা গেছে। এছাড়া ধানমন্ডি-৫ নম্বর সড়ক, নীলক্ষেত, কাঁটাবন, হাতিরপুল এলাকার সড়কেও পানি জমতে দেখা গেছে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যার পর রংপুর ও ময়মনসিংহ বিভাগেও বৃষ্টি হয়েছে।
শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গাসহ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এসময় বজ্রপাতও হওয়ারও সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল