আমেরিকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী গ্যাস লিকের ঘটনায় বন্ধ ১২ মাইল রোড পুনরায় চালু ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

মাধবপুরে পুলিশের পিকআপ ও বিদেশী যাত্রীবাহী গাড়ি সংঘর্ষে আহত ৭

  • আপলোড সময় : ২২-০৯-২০২৩ ১২:৪৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৩ ১২:৪৩:৫০ অপরাহ্ন
মাধবপুরে পুলিশের পিকআপ ও বিদেশী যাত্রীবাহী গাড়ি সংঘর্ষে আহত ৭
মাধবপুর (হবিগঞ্জ) ২২ সেপ্টেম্বর : মাধবপুরে পুলিশের পিকআপ  ও বিদেশর যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে এসআইসহ ৭জন আহত হয়েছে।শুক্রবার সন্ধ্যায়  ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার ডাক্তার বাড়ী নামক স্থানে এঘটনা ঘটে। 
মৌলভীবাজার জেলার বড়লেখা থেকে ঢাকা শাহজালাল বিমানবন্দরে যাওয়ার জন‍্য একটি  একটি প্রবক্স কারে একই পরিবারের  চারজন  রওনা দেন। সন্ধায় ৬টার দিকে গাড়িটি ঢাকা সিলেট মহাসড়কের উল্লেখিত এলাকায় বিপরীত দিক থেকে আসা শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের একটি টহল পিক আপকে ধাক্কা দেয়। এতে দুটি গাড়ি ধুমড়ে মুচড়ে  যায়। দুর্ঘটনায় প্রবক্স আরোহী রোমানিয়াগামী যাত্রী মৌলভীবাজার জেলার বড়লেখার উপজেলার ধর্মদীহি গ্রামের  রবিন্দ্র দাসের ছেলে রাজিব দাস (২৫), তার ভাই রাজন দাস, চাচা দীলিপ দাস, বোন  জামাই অর্জুন দাস, শায়েস্তাগঞ্জ  হাইওয়ে পুলিশের  এসআই মনিরুল ইসলাম, কনষ্টেবল নূরু নবী ও মিজানুর রহমান আহত হন। আহতদের  মধ‍্যে ৫ জনের অবস্থা গুরুতর। তাদেরকে সিলেট  ওসমানী মেডিকেলে  কলেজ হাসপাতালে  প্রেরণ করা হয়েছে। গুরুতর আহত রাজিব দাস জানান , রাত ৩টার ফ্লাইটে তার রোমানিয়া  যাওয়ার  কথা ছিল। স্বজনরা তাকে বিমানবন্দরে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুইয়া সত‍্যতা নিশ্চিত  করে বলেন,  এসআই মনিরুল ও কনষ্টেবল নূর নবী গুরুতর আহত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শারদীয় আবহে মিশিগান কালীবাড়িতে দুর্গাপূজা মেলা ৪ ও ১০ অক্টোবর

শারদীয় আবহে মিশিগান কালীবাড়িতে দুর্গাপূজা মেলা ৪ ও ১০ অক্টোবর