আমেরিকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে

মাধবপুরের এড.আমিনুল জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সহ সভাপতি নির্বাচিত

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৩ ০১:৩৭:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৩ ০১:৩৭:০০ পূর্বাহ্ন
মাধবপুরের এড.আমিনুল জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সহ সভাপতি নির্বাচিত
মাধবপুর, (হবিগঞ্জ) ২৩ সেপ্টেম্বর :  মাধবপুরের কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবি, হবিগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য এড.আমিনুল ইসলামকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নির্দেশে সাবেক এর্টনী জেনারেল ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামে কেন্দ্রীয় কমিটির সভাপতি এ জে মোহাম্মদ আলী এবং সাধারন সম্পাদক বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল সাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের প্যাডে ১১৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করেন। এতে এড.আমিনুল ইসলাম কে সহ সভাপতি নির্বাচিত করা হয়। এড. আমিনুল ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ও মাধবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এড. সুফিয়া আক্তার হেলেনের  স্বামী। এছাড়া  ক্রিড়া সম্পাদক পদে পশ্চিম  মাধবপুর গ্রামের এডভোকেট  আয়েশা আক্তার এ কমিটিতে স্থান পেয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বিচিত্রা’র শারদীয়  উৎসবে থাকছে নানা চমক

মিশিগানে ‘বিচিত্রা’র শারদীয়  উৎসবে থাকছে নানা চমক