আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

সাউথ জার্সির গনেশ উৎসবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৩ ০১:৫৫:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৩ ০১:৫৫:৩৪ পূর্বাহ্ন
সাউথ জার্সির গনেশ উৎসবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান
সাউথ জার্সি, (নিউজার্সি) ২৩ সেপ্টেম্বর : গতকাল শুক্রবার  সন্ধ্যায় সাউথ জার্সিতে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এগ হারবার শহরের ৫৭১, দক্ষিন পোমনাতে অবস্থিত বৈকুণ্ঠ হিন্দু জৈন মন্দিরের মিলনায়তনে গনেশ চতুর্থী উৎসব উপলক্ষে এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিল্পীরা নৃত্য-গীতে মিলনায়তন ভর্তি দর্শকদের  মাতিয়ে রাখেন। বিশেষ করে খুদে শিল্পীদের পরিবেশনা সবাইকে বিমোহিত করে রাখে। সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশগ্রহন করে মিলনায়তন ভর্তি দর্শকদের বিমোহিত করে ভিয়ান, পরী, শানভি, হীর, আশি,আরভ, শিয়া, ধ্রুব, আশনা, জে ভানি, জিয়া, ভিয়ম, কৃসানা, কৃষা, রুহী, ভানি ও জিয়া। 

বিপুল সংখ্যক দর্শক মনোমুগ্ধকর এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনায় দর্শকরা বিমোহিত হয়ে পড়েন ।মুহুর্মুহু  করতালিতে তাঁরা মিলনায়তন মুখরিত করে রাখেন। প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান মিলনায়তন ভর্তি দর্শকদের মনে মুগ্ধতার আবেশ ছড়িয়ে দেয়।



 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন