আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

সাউথ জার্সি মাতালেন কিংবদন্তী শিল্পী অনুপ জালোটা

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৩ ১২:২১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৩ ১২:২১:০৩ অপরাহ্ন
সাউথ জার্সি মাতালেন কিংবদন্তী শিল্পী অনুপ জালোটা
সাউথ জার্সি, ২৩ সেপ্টেম্বর : সংগীত কিংবদন্তি পদ্মশ্রী অনুপ জালোটা, যাঁর পরিচিতি বিশ্বজুড়ে। সংগীত জগতে এক উজ্জ্বল দিকপাল তিনি।  জীবন্ত কিংবদন্তি অনুপ জালোটা তাঁর সুললিত কন্ঠের মূর্ছণায়  যুক্তরাষ্ট্রের নিউ জার্সি  রাজ্যের সাউথ জার্সি মাতিয়ে গেলেন, বিমোহিত করলেন মিলনায়তন ভর্তি হাজার হাজার  দর্শকদের ।
গতকাল শুক্রবার হিমেল রাতে সংগীতের মূর্ছনায় শ্রোতাদের মাতালেন অনুপ জালোটা। জনপ্রিয় এই সংগীত শিল্পীর একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে এগ হারবার শহরের ৫৭১, দক্ষিন পোমনাতে অবস্থিত বৈকুণ্ঠ হিন্দু জৈন মন্দিরের মিলনায়তনে। গনেশ চতুর্থী উৎসব উপলক্ষে এই সংগীত রজনীর আয়োজন করা হয়েছিল।

জনপ্রিয় গান রং দে চুনারিয়া, খেলিছ এ বিশ্ব লয়ে, জয় গনেশ,জয় গনেশসহ নানা স্বাদের সংগীত পরিবেশন করে তিনি শ্রোতাদের বিমোহিত করেন। অনেক শ্রোতা  তাঁর সংগীত পরিবেশনার সময় নষ্টালজিক হয়ে পড়েন, শিল্পীর সাথে কন্ঠ মিলিয়ে তাঁরাও গুনগুন করে গানের কলি ভাঁজতে থাকেন।
দুই ঘন্টারও অধিক সময়ব্যাপী চলা সংগীত পরিবেশনা মিলনায়তন ভর্তি দর্শকরা প্রাণভরে উপভোগ করেন। শিল্পীর মনোজ্ঞ পরিবেশনায় দর্শকরা বিমোহিত হয়ে পড়েন, মুহুর্মুহু  করতালিতে তাঁরা মিলনায়তন মুখরিত করে রাখেন।

আয়োজকদের পক্ষে বিনোদ ভেলোর, পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, দীপক শাহ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী অনুপ জালোটার সংগীত রজনী  সফল করায় শ্রোতা সহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
অনুপ জালোটার মনোজ্ঞ এই সংগীত রজনী মিলনায়তন ভর্তি দর্শকদের মনে মুগ্ধতার আবেশ ছড়িয়ে দেয়। সংগীত অনুষ্ঠান শেষে শ্রোতারা ভালো লাগার রেণু গায়ে মেখে একরাশ সুখ স্মৃতি নিয়ে ফিরে যান নিজ নিজ আলয়ে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা