আমেরিকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক রথে হাজারো হৃদয়, ‘জয়  জগন্নাথ’ ধ্বনিতে মুখর হ্যামট্রাম্যাক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার প্রবাসীদের জন্য ১০ বিশেষ সুবিধা নিয়ে আসছে ‘প্রবাসী কার্ড’ গাজীপুরে কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ২ মেট্রনসহ ৭ জন বরখাস্ত  ডেট্রয়েটে শেষকৃত্যে গোলাগুলি,  সন্দেহভাজনসহ পাঁচজন আহত ধোঁয়ামুক্তির পর আবারও ধোঁয়ার চাদরে আচ্ছন্ন হবে মিশিগান প্রাইমারি নির্বাচনের আগে মিশিগানে আসছেন ট্রাম্প মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক: ৪,৩০০ ছাড়াল আক্রান্ত সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ডেট্রয়েট, বায়ুদূষণে বিশ্বে প্রথম ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন  মিশিগান, বায়ু সতর্কতা জারি শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা চরমপন্থা ও উগ্রবাদকে কোনোভাবেই  প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী  ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’

কানাডায় নিহত ফাইরুজ শাফিন মুনমুনের জানাজা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৩ ০২:৩৩:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৩ ০২:৩৫:০৮ পূর্বাহ্ন
কানাডায় নিহত ফাইরুজ শাফিন মুনমুনের জানাজা অনুষ্ঠিত
ক্যালগেরি, (কানাডা) ২৪ সেপ্টেম্বর (ঢাকা পোস্ট) : কানাডার ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাইরুজ শাফিন মুনমুনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) কানাডার স্থানীয় সময় শনিবার বাদ জোহর ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলাদেশ কমিউনিটি, ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক এবং বিভিন্ন কমিউনিটির লোকজন উপস্থিত ছিলেন।
মুনমুন গত ১৪ সেপ্টেম্বর সকালে ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে গাড়ির চাপায় নিহত হন। তার মরদেহ বর্তমানে ক্যালগেরির ফিউনারেল সার্ভিসে (হিমঘরে) রাখা হয়েছে। তার মরদেহ চলতি সপ্তাহে ঢাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
২১ বছর বয়সী ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রী ফাইরুজ শাফিন মুনমুনের বাবা-মা দুজনেই চিকিৎসক, তারা ঢাকায় থাকেন। মুনমুন ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
তিনি ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় অন্য ছাত্রীদের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন। প্রতিদিনের মতো মুনমুন বিশ্ববিদ্যালয়ের ক্লাসে যাওয়ার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান। মুনমুনের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী এবং বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান, নৃত্য ও কবিতায় বর্ণিল ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

গান, নৃত্য ও কবিতায় বর্ণিল ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী