আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

সাউথ জার্সিতে প্রাণের আমেজে গনেশ চতুর্থী উৎসব

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৩ ১০:৫২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৩ ১০:৫২:৫৫ অপরাহ্ন
সাউথ জার্সিতে প্রাণের আমেজে গনেশ চতুর্থী উৎসব
সাউথ জার্সি, (নিউজার্সি) ২৪ সেপ্টেম্বর : আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দুদের উদ্যোগে নিউজার্সি রাজ্যের সাউথ জার্সিতে গত ১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে ২৩ সেপ্টেম্বর, শনিবার পর্যন্ত এগ হারবার শহরের ৫৭১, দক্ষিন পোমনাতে অবস্থিত বৈকুণ্ঠ হিন্দু জৈন মন্দিরে ‘গনেশ চতুর্থী উৎসব’ প্রাণের আমেজে অনুষ্ঠিত হয়েছে। ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই আপ্তবাক্য অন্তরে ধারন করে বিগত বছরগুলোর সাফল্যের ধারাবাহিকতায় এবারও বর্ণাঢ্য আয়োজনে “গনেশ চতুর্থী উৎসব” উদযাপিত হয়েছে।

উৎসবের বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছিল গনেশ পুজা, আরতি, ভজন- কীর্তন পরিবেশন, শিশু-কিশোরদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্তন মেলা, সংগীত রজনী, গর্বা ও ডান্ডিয়া অনুষ্ঠান, প্রসাদ বিতরণ ইত্যাদি।

গণেশ চতুর্দশী উৎসবে নিউজার্সি রাজ্যের সিনেটর ভিন্স পলিসতিনা, এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, এসেম্বলিওম্যান ক্লারা সুইফট, গ্যালাওয়ে টাউনশীপের মেয়র এন্থনী কপপলা জুনিয়র, নিউ জারসি রাজ্যের সিনেটর পদে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কারেন ফিৎজপ্যাটরিক, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক চেয়ারম্যান মাইক সুলেমান, আটলান্টিক কাউন্টির কমিশনার এট লারজ পদপ্রার্থী রেহমান হাবিব, আটলান্টিক  সিটির কাউন্সিলম্যান আনজুম জিয়া, গ্যালাওয়ে টাউনশীপের কাউন্সিলম্যান মো. ওমর, রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হারষ সিং, আটলান্টিক সিটির ষষ্ঠ ওয়ার্ডের কাউন্সিলম্যান পদপ্রার্থী জেফ ডরসি প্রমুখ যোগ দেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে উমেশ প্যাটেল,  ভিয়ান, পরী,শানভি, হীর, আশি, আরভ, শিয়া, ধ্রুব ,আশনা, জে,ভানি , জিয়া, ভিয়ম,কৃসানা, কৃষা, রুহী, ভানি, জিয়া প্রমুখ বিভিন্ন পর্বে অংশগ্রহন করেন। এছাড়া সংগীতের জীবন্ত কিংবদন্তি অনুপ জালোটা তাঁর সুললিত কন্ঠের মূর্ছণায় সবাইকে মুগ্ধ করেন। বিপুল সংখ্যক দর্শক মনোমুগ্ধকর এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনায় দর্শকরা বিমোহিত হয়ে পড়েন।

গনেশ চতুর্থী উৎসবে বিভিন্ন কমিউনিটির কয়েক হাজার ধর্মানুরাগী অংশগ্রহন করেন। ‘গনেশ চতুর্থী উৎসব’ সফল করায় কমিউনিটি ব্যক্তিত্ব বিনোদ ভেলোর, পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, প্রভীন ভিগ, দীপক শাহ,আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, কিশোর কালসারিয়া, শানতনু সরকার,রকি মাকাডিয়া, মনোজিত সাহা প্রমুখ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়

লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়