আমেরিকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ , ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে জনসংখ্যা বৃদ্ধিতে গ্র্যান্ড র‍্যাপিডস ও কেন্ট  কাউন্টি শীর্ষে  দক্ষিণ মিশিগানে শিলাবৃষ্টি ও সম্ভাব্য টর্নেডোর পূর্বাভাস স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিবি’র অভিযান : সাবেক ডিজিএফআই প্রধান গ্রেপ্তার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রস্তাব  ডেট্রয়েটের নারী ফেডারেল ছাত্র সহায়তা জালিয়াতিতে ‘ওয়্যার ফ্রড’-এর দায় স্বীকার নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ
বৃত্তিপ্রদান অনুষ্ঠানে এমপি মিলাদ গাজী

স্মার্ট শিক্ষা ব্যবস্থাই, স্মার্ট বাংলাদেশ গড়ার হাতিয়ার

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৩ ১২:২৩:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৩ ১২:২৩:৩৭ অপরাহ্ন
স্মার্ট শিক্ষা ব্যবস্থাই, স্মার্ট বাংলাদেশ গড়ার হাতিয়ার
বাহুবল, ২৫ সেপ্টেম্বর : হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) বলেছেন- 'বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে বেশি জোর দিচ্ছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন নিয়ে, শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় রুপান্তর করেছে। বর্তমানে সরকারের ভিশন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন, আর স্মার্ট শিক্ষা ব্যবস্থাই স্মার্ট বাংলাদেশ গড়ার হাতিয়ার।' ২৫শে সেপ্টেম্বর (সোমবার) বাহুবল উপজেলার মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও নীলকান্ত সাহা ফাউন্ডেশনের উদ্যোগে উচ্চমাধ্যমিক পরীক্ষা-২৩ এ জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 
তিনি আরও বলেন, 'স্মার্ট প্রযুক্তি নির্ভর আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের জন্য বর্তমান সারা দেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করেছে। বর্তমানে স্মার্ট স্কুল ফর ফিউচার প্রকল্প শুরু করেছে। বর্তমান সরকারে আমলে শিক্ষা ব্যবস্থার এমন অভূতপূর্ব উন্নয়ন আগামীর বাংলাদেশকে আরও জ্ঞান সমৃদ্ধ করে তুলবে।'
মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি নিরঞ্জন সাহা নীরুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মাদ সিদ্দিক মিয়ার সঞ্চালনায়  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, বিশেষ অতিথি হিসেবে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান, বাহুবল উপজেলা  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন লিয়াকত,  সহ-সভাপতি আব্দুল জলিল, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) আব্দুর রব,  বাহুবল  উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ তারা মিয়া, কলেজের গভর্নিং বডির দাতা সদস্য নিখিল রঞ্জন সাহা, অভিভাবক সদস্য ডা: আব্দুল মতিন সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স