আমেরিকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া

পাহাড়ের নিচে মুগ্ধতা ছড়াচ্ছে লাল শাপলা

  • আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০৩:৫২:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০৩:৫২:৫৫ পূর্বাহ্ন
পাহাড়ের নিচে মুগ্ধতা ছড়াচ্ছে লাল শাপলা

সুনামগঞ্জ, ১৫ অক্টোবর (ঢাকা পোস্ট) : এক পাশে ভারতের মেঘালয় পাহাড়, অন্য পাশে সীমান্তঘেঁষা সবুজে আবৃত কাঁশতলা গ্রাম। তার মাঝখানে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত লাল রঙে রঙিন হয়ে আছে পুরো এলাকা। পূব আকাশে ভোরের সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে লাল রঙে ছেঁয়ে যায় চারপাশ। দূর থেকে দেখলে মনে হবে হাওরের বুকে উষ্ণ অভ্যর্থনা জানাতে বিস্তীর্ণ এলাকাজুড়ে বিছিয়ে রাখা হয়েছে লালগালিচা।
এই দৃশ্য সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কাঁশতলা গ্রামের বিকিবিলের। হাওরের বুকে হাজার হাজার রক্ত রাঙা লাল শাপলার সুধা পান করতে ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা। 
সিলেট থেকে ঘুরতে আসা আরিফ আলম ঢাকা পোস্টকে বলেন, বন্ধু-বান্ধবের কাছ থেকে এই বিলের নাম শুনেছি। তাই দেখতে এলাম। খুবই সুন্দর পরিবেশ। চারপাশে শুধু লাল। যতটুকু শুনেছি তার থেকে বেশি সুন্দর। 
নববিবাহিত দম্পতি জাফর-বীণা। জাফর আহমেদ বলেন, স্ত্রীকে নিয়ে এসেছি। সে খুব এনজয় করছে। নীল পাহাড়ের নিচে লাল শাপলা। মনে হবে কেউ লাল গালিচা বিচিয়ে রেখেছে। অত্যন্ত মনোরম পরিবেশ। আমি সবাইকে এসে দেখার আহ্বান জানাচ্ছি। 
তবে এই দৃশ্য শুধু বিকিবিলে নয়, সুনামগঞ্জের প্রায় হাওরের দৃশ্যই এখন এমন। বিকিবিল যাওয়ার পথেও সড়কের দু পাশে হাওরে দেখা মিলবে ছোট-বড় শাপলার গালিচা।
তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক (নীলাদ্রি) ও শিমুল বাগানের সৌন্দর্য দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে অনেক আগেই। এখন নতুন করে যোগ হচ্ছে জেলার অন্যান্য পর্যটন স্পটগুলো। তার মধ্যে অন্যতম লাল শাপলার বিকিবিল। এলাকাজুড়ে এখন ফুটে উঠেছে লাল শাপলার অপরূপ দৃশ্য। বর্ষার শুরুতেই এখানে শাপলার জন্ম হলেও হেমন্তের শেষ শিশিরভেজা রোদ মাখা সকাল পর্যন্ত জলাশয়ে চোখে পড়বে শাপলার বাহারি রূপ। 
তবে স্থানীয় গবাদি পশুর গোখাদ্যের চাহিদা মেটাতে গাছসহ কেটে নিয়ে যাওয়ায় কমে যাচ্ছে শাপলা। কৃষকরা বলছেন, শুষ্ক মৌসুমে এমনিতেই ফুলগুলো নষ্ট হয়ে যায়। তাই এসব নষ্ট হওয়ার চেয়ে গরু-মহিষকে খাওয়ানো ভালো। 
স্থানীয় যুবক নুর হোসেন ঢাকা পোস্টকে বলেন, তাহিরপুর থানার সবচেয়ে সুন্দর বিল এটি। কিন্তু আমাদের স্থানীয়রা গরু-মহিষের জন্য শাপলা তুলে নিয়ে যাওয়ায় সৌন্দর্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে।
কৃষক শহিদ মিয়া বলেন, এই ফুল এমনিতেই নষ্ট হয়ে যাবে। এখানে ধান রোপণ করা হয়। নষ্ট হওয়ার চেয়ে আমরা গরু মহিষকে খাওয়াই। 
২০১৯ সালে বিকিবিলকে জেলা প্রশাসন থেকে পর্যটন স্পট হিসেবে ঘোষণার পর মানুষের সমাগম হলেও পর্যটনবান্ধব উদ্যোগ ও প্রচারের অভাবে দিন দিন কমে যাচ্ছে দর্শনার্থী। দুর্গম এলাকা সুনামগঞ্জের অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা গেলে বেশি পর্যটকের দৃষ্টি আকর্ষণ করা যাবে। টাঙ্গুয়ার হাওর ও শিমুল বাগান, যাদুকাটা নদীর মতো লাল শাপলার বিকিবিলও হয়ে উঠতে পারে পর্যটনের সম্ভাবনাময় একটি জায়গা।
মনিরুল আলম সাজু ঢাকা পোস্টকে বলেন, জায়গটা খুবই সুন্দর। ঘুম থেকে উঠেই এমন একটা পরিবেশ দেখলে সারা দিন ভালো যেতে বাধ্য। তবে যোগাযোগ ব্যবস্থার আরেকটু উন্নতি হলে ভালো।
হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থা সুনামগঞ্জের সভাপতি কাশমির রেজা বলেন, বিকিবিল পর্যটনের এক নতুন সম্ভাবনা। এই যে ভ্রমণ পিপাসুরা আসে তারা যেন সৌন্দর্যকে পুরোপুরি উপভোগ করতে পারে সেজন্য আমাদের কিছু কাজ করতে হবে। পরিবেশ যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, পর্যটক বসার ব্যবস্থা করতে হবে এবং নৌকা থাকতে হবে।  
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমরা সকল পর্যটন স্পটকে হাইলাইট করতে চাই। সবার আগে রাস্তা-ঘাটের উন্নয়ন দরকার। বন্যায় আমাদের রাস্তাঘাটের অনেক ক্ষতি হয়েছে। আমরা ইতোমধ্যে তা মেরামত করার কাজ শুরু করেছি। রাস্তাঘাট ভালো হয়ে গেলেই বিকিবিলে প্রচুর পর্যটক আসবে। বিকিবিলকে তুলে ধরতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাব। সেখানে যেন পর্যটক কিছু সময় বসতে পারে আস্তে আস্তে সেই ব্যবস্থাও করে দেবো। 

যেভাবে যাবেন বিকিবিলে
ঢাকার বাসস্ট্যান্ড থেকে বাসে কিংবা প্রাইভেট গাড়িতে করে আসতে হবে সুনামগঞ্জ শহর। বাস ভাড়া ৮২০ টাকা। শহর থেকে সরাসরি মোটরসাইকেল বা সিএনজি অটোরিকশা করে বিশ্বম্ভপুর উপজেলার মিয়ারচর ঘাট হয়ে যাদুকাটা নদী পেরিয়ে যাওয়া লাগবে বিকিবিলে। জন প্রতি ভাড়া পড়বে ১৫০-২০০ টাকা। এছাড়া সরাসরি না গিয়ে ভেঙে ভেঙে যাওয়া যাবে। এরপর বিল ঘুরে দেখার জন্য নৌকা ভাড়ায় নিতে হবে। ঘণ্টা প্রতি ভাড়া পড়বে ২০০-৩০০ টাকা।



নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ