আমেরিকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার জেরে  বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন আলোয় ঝলমল ক্যাম্পাস মার্টিয়াস, ডেট্রয়েটে হলিডে সিজনের সূচনা ডেট্রয়েটে ২ বছরের শিশুর গুলিতে ৫ বছরের শিশু আহত হ্যামট্রাম্যাক হাই স্কুলে অনলাইন হুমকি, সন্দেহভাজন আটক একসময় প্রার্থনায় মুখর, আজ হাতুড়ির আঘাতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক গির্জা মিশিগানে গুগলের বিশাল ডেটা সেন্টারের নির্মাণ কাজ শুরু সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণে প্রস্তুত  মিশিগান, উদ্বেগে নেই যাত্রীরা গৃহহীনদের কষ্ট বুঝতে উষ্ণ বিছানার বদলে কার্ডবোর্ডের বাক্সে এক রাত ডেট্রয়েটে বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ বছরের  শিশুর মৃত্যু মিশিগানে অনিয়ন্ত্রিত ক্র্যাটম বিক্রি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, প্রাণহানি ২ মিশিগানে গভর্নরের ক্ষমায় রক্ষা পেল থ্যাঙ্কসগিভিংয়ের টার্কি দীর্ঘ ভোগান্তির অবসান, ২১ মাস পর খুলছে আই-৬৯৬-এর পূর্বমুখী অংশ ম্যাসাজ পার্লার ঘিরে মিশিগানজুড়ে ফেডারেল তদন্ত, কয়েক লাখ ডলার জব্দ ইউএম মামলা : ল্যাপটপ কাণ্ডে নতুন করে অভিযুক্ত ফিলিস্তিনপন্থী কর্মী  জয়নব জন রেইলির স্মরণে মিশিগানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ মিশিগানে মেইজারের বিভিন্ন শাখায় ধারাবাহিক চুরি, অভিযুক্ত দুইজন মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে তদন্ত, যুক্ত এফবিআই আজ মিশিগানসহ যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি সতর্কবার্তা পরীক্ষা 

হবিগন্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী সফলে ম্যানচেষ্টারে সভা

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৩ ০১:৫৪:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৩ ০১:৫৪:১৫ পূর্বাহ্ন
হবিগন্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী সফলে ম্যানচেষ্টারে সভা
লন্ডন, ২৭ সেপ্টেম্বর : হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় হবিগঞ্জের প্রাচীনতম বিদ্যাপিঠ। স্কুলের ১৪০ বছরের ইতিহাসে সমস্ত ব্যাচের ছাত্রদের সংমিশ্রনে স্কুল চত্বরে একটি সম্মিলিত পুনর্মিলনী হতে যাচ্ছে আগামী ৪ নভেম্বর। বাংলাদেশের পুনর্মিলনীর সাথে সঙ্গতি রেখে ইউকে ও ইউরোপের সমন্বয়ে আগামী ১৯ নভেম্বর রোববার যুক্তরাজ্যে একটি পুনর্মিলনীর আয়োজন করা হবে। 
দু'টি পুনর্মিলনী অনুষ্টানকে সাফল্যমন্ডিত করার জন্য ২৫ সেপ্টেম্বর সোমবার ম্যানচেষ্টারের গেটলি টিক্কা মসল্লা রেসটুরেন্টে এক পরামর্শ সভার আয়োজন করা হয়। এতে গ্রেটার মানচেষ্টার,ব্রারমিংহাম,  ডারবি,অলডাম ও আশপাশের শহর থেকে প্রাক্তন ছাত্ররা অংশ গ্রহন করেন। হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রক্তন ছাত্র দেওয়ান মিসবাহ গাজীর সভাপতিত্বে ও তাছাদ্দুক হোসাইন বাহারের পরিচালায় উক্ত পরামর্শ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা জামান বাবুল, আবুল হায়দার রাজু, সমসেদ চৌধুরী, মোঃ কবির উদ্দিন, এম এ মুন্তাকিম, জুলফিকার আলম চৌধুরী সুমন, আব্দুল মুকিত চৌধুরী, খান কয়েস উদ্দিন, দেওয়ান সৈয়দ সোহাগ, সৈয়দ সাব্বির আহমেদ, সৈয়দ আতাউর রহমান পান্নু, নাজমুল আজিজ জুবায়ের, আব্দুল মুক্তাদির আরমান, আজিজুর রহমান সেলিম, শাহ আসিফুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ তাসাদ্দেক হোসাইন, চৌধুরী মুরতাহীন বিল্লাহ জুয়েল, জুনেদ আহমদ, আব্দুল্লাহ তরফদার তুহিন, দেওয়ান সাইফুল রহমান চৌধুরী, মোহাম্মদ সিরাজ মিয়া ও তৈয়বুর রহমান শ্যামল প্রমুখ। 

উক্ত পরামর্শ সভায় বক্তারা হবিগঞ্জের পূনর্মিলনী অনুষ্টানে অংশ গ্রহন করে নিজেকে ইতিহাসের অংশ হতে দেশ ও প্রবাসের প্রাক্তন ছাত্রদের আগামী ৩০ শে সেপ্টেম্বেরের মধ্যে রেজিষ্টেশন সম্পন্ন করার আহবান জানান এবং হবিগঞ্জের পূনর্মিলনী অনুষ্টানকে সফল করার জন্য ইউকে ও ইউরোপ থেকে সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ইতিমধ্যে বার্মিংহাম মিডল্যান্ডে সমসেদ বখত রাখী, নাজমুল আজিজ জুবায়ের, এম এ মুন্তাকিম, জুলফিকার চৌধুরী সুমন, এ বি চৌধুরী অপু, গ্রেটার লন্ডনে জুবায়ের আহমেদ, সামসুদ্দিন আহমেদ, দেওয়ান আব্দুল মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, বাকী বিল্লাহ জালাল, শাহ্ আশফাকুল কবীর, মারুফ চৌধুরী, দেলোয়ার হোসেন চৌধুরী হিরু, এ রহমান অলি, আইয়ুব শেখ সোহেল প্রমুখ কাজ করছেন। পাশাপাশি আগামী ১৯ নভেম্বর যুক্তরাজ্যে যে পুনর্মিলনী অনুষ্টিত হবে সে অনুষ্টানকে সফল করার জন্য ইউকে ও ইউরোপে বসবাসরত প্রক্তন ছাত্রদের উপস্থিতি ও সহযোগীতা কমনা করা হয়। দু'টি পুনর্মিলনী অনুষ্টানকে সফল ও এর কার্যক্রমকে গতিশীল করার জন্য সৈয়দ আতাউর রহমান পান্নুকে আহবায়ক, চৌধূরী মুরতাহিন বিল্লাহ জুয়েলকে যুগ্ম আহবায়ক ও তৈয়বুর রহমান শ্যামলকে সদস্য সচিব করে নর্থওয়ষ্টে রিজিয়নের একটি কমিটি গঠন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে ৪৬ ক্যাটাগরিতে সেরাদের স্বীকৃতি দিল এশিয়ান কারি অ্যাওয়ার্ডস

যুক্তরাজ্যে ৪৬ ক্যাটাগরিতে সেরাদের স্বীকৃতি দিল এশিয়ান কারি অ্যাওয়ার্ডস