আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

নিউ ইয়র্কে বাংলাদেশি এসএসসি ৯৮ ব্যাচের রজত জয়ন্তী উৎসব 

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৩ ০১:০১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৩ ০১:০১:১৮ অপরাহ্ন
নিউ ইয়র্কে বাংলাদেশি এসএসসি ৯৮ ব্যাচের রজত জয়ন্তী উৎসব 
নিউ ইয়র্ক, ২৭ সেপ্টেম্বর : আনন্দ, আড্ডা, স্মৃতিচারণ ও নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে তের নদী সাত সমুদ্র দূরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ থেকে ১৯৯৮ সালে এসএসসি পাশ করা ব্যাচমেটদের ২৫ বৎসর রজত জয়ন্তী উৎসব। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নিউ ইয়র্ক এর কুইন্স নগরীর ফ্লাশিং বে’র তীরবর্তী ‘ওয়াল্ড ফেয়ার মারিনা’ ব্যানকুয়েট হলে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

এ উৎসবমুখর পরিবেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা পুরোনো স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে সাক্ষাৎ, পরস্পরের খোঁজখবর নেওয়া, হাসি-ঠাট্টায় ফিরে গেছেন পুরোনো সেই দিনে। ভালোবাসা আর বন্ধুত্বের মেলবন্ধনে সাড়া দিতে সমগ্র উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য ছাড়াও এ আয়োজনে যুক্ত হয়েছিল স্পেন, কানাডা, এমনকি বাংলাদেশ থেকে ঘুরতে আসা ৯৮ এর বন্ধুরা।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বের শুরু হয়। এছাড়াও সাংস্কৃতিক পরিবেশনা ও র‍্যাফেল-ড্র সহ নানা আয়োজন ছিল বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত। জাতীয় সংগীতের পর পরেই প্রবাসি জনপ্রিয় সঙ্গীত শিল্পী মহিন সুমনের রচনা ও কন্ঠে ৯৮-২০০০ ব্যাচের থিম সং ‘গড ব্লেস ৯৮’ পরিবেশনা করেন। সহ শিল্পী হিসাবে ছিলেন গাজী সালাহউদ্দিন, শরমিন ও তানি।

সম্পূর্ণ বাংলা গানের ডালি দিয়ে সাজানো সাংস্কৃতিক সন্ধায় সংগীত এবং আবৃত্তি পরিবেশনায় অংশ নেন ৯৮ এর বিভিন্ন অঙ্গরাজ্যের বন্ধুরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাদিয়া খন্দকার, তানবিন রিয়া এবং জাহেদ জিয়া। কবিতা আবৃত্তি করেন মর্জিয়া সুলতানা, মলি ও সাইফ সিদ্দিকী। সংগীত পরিবেশনা করেন গাজী সালাহউদ্দিন, শরমিন,সুমিত, মহিন, মনিকা বিশ্বাস ও তানি। এছাড়াও বন্ধুদের পরিবেশনায় ছিল ভিনধর্মী মজার ক্যাট ওয়াক। এর পাশাপাশি ছিল শিশুদের জন্য মজাদার পাপেট শো, ছিল ঢাকা শহরের ঐতিহ্যবাহী বেবি ট্যাক্সি, রিক্সা সহ ছবি তোলার জন্য মজার সব ফ্রেম। আয়োজনের আগত বন্ধুদের পরিবেশনার পর ছিল নৈশ্যভোজ।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিল বাংলাদেশের স্বনামধন্য তারকা অভিনেতা এবং সংগীত শিল্পী তাহসান খানের পরিবেশনা। মুহুর্মুহু হুল্লোড় আর উল্লাসে তাহসান খানের সাথে নেচে উঠেছে পুরো মিলনায়তন। রাত মধ্য প্রহর পেরিয়ে গেলেও যেনো শেষ হয় না এ আয়োজন। প্রবাসের কমব্যস্ত সময়ে এভাবে আর আড্ডা দেওয়া হয়না। সংসার, কাজের ব্যস্ততা, দূরত্ব সব মিলিয়ে বহুদিন দেখা হয়নি অনেকের সঙ্গে। তবুও বন্ধুরা ঠিক আগের মতোই মিলনায়তের বিভিন্ন স্থানে, নদীর পাশে আড্ডার আসর বসিয়েছেন। আড্ডায় যুক্ত আছেন তাদের স্ত্রী, সন্তানসহ পরিবারের মানুষজনও। পুরোনো কোনো বন্ধুকে দেখলেই জড়িয়ে ধরছেন আবার অনেকেই মুঠোফোনে সেলফি তুলে স্মৃতি ধরে রাখার চেষ্টা করছেন।
অনুষ্ঠানকে সার্বিকভাবে সাফল্য মন্ডিত করে তুলেন ৯৮-২০০০ ব্যাচের ফেসবুক গ্রুপের এডমিন গ্রুপ অনুষ্ঠান উতযাপন কমিটির আতিক রহমান, আহনাফ আলম, ফারুক আলম, গাজী সালাহউদ্দিন, মামুনুর রশীদ, মিনহাজ চৌধুরী, সাজ্জাদুল মিঠু এবং নাইহান আহমেদ কাজল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু