আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ
দুধ দিয়ে গোসল করে যুবক বললেন

জীবনে আর কোনো দিন প্রেম করব না

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৩ ১২:৫৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৩ ১২:৫৮:৫৩ অপরাহ্ন
জীবনে আর কোনো দিন প্রেম করব না
গোপালগঞ্জ, ২৮ সেপ্টেম্বর (ঢাকা পোস্ট) : টানা পাঁচ বছর ধরে একই এলাকার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সুরমান মোল্লা (২২) নামে এক যুবকের। কিন্তু তিনি বেকার হওয়ায় পাঁচ বছরের প্রেমের ইতি টেনে তাকে ছেড়ে চলে যায় প্রেমিকা। বিচ্ছেদের বিষয়টি সুরমান মেনে নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন তিনি।
পরে বন্ধুদের পরামর্শে প্রেমের ব্যর্থতার শোক কাটাতে নিজ গ্রামের  তিন শতাধিক মানুষকে সাক্ষী রেখে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন সুরমান। শুধু গোসল করেই থেমে থাকেননি, গ্রামবাসীর মধ্যে মিষ্টিও বিতরণ করেছেন। এ সময় বন্ধুরা সুরমানকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান। 
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টেংরাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। সুরমান ওই গ্রামের মিজান মোল্লার ছেলে। তিনি সরকারি ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী। 
স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার এক মেয়ের সঙ্গে টানা পাঁচ বছর প্রেমের সম্পর্ক ছিল সুরমান মোল্লার। গত ২২ সেপ্টেম্বর বেকারত্বের অযুহাত দেখিয়ে প্রেমের সম্পর্কের ইতি টেনে সুরমানকে ছেড়ে চলে যান প্রেমিকা। পরে সুরমান হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নিতে চান। বিষয়টি বন্ধুদের সাথে শেয়ার করলে বন্ধুরা তাকে বোঝাতে থাকেন। বেশ কয়েকদিন ধরে বোঝানোর পর সুরমান বন্ধুদের পরামর্শে ব্যর্থতার শোক কাটাতে গ্রামের তিন শতাধিক মানুষের সামনে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন। এরপর গ্রামবাসীর মধ্যে মিষ্টিও বিতরণ করেন তিনি। 
সুরমান মোল্লা বলেন, আমার সঙ্গে ওই মেয়ের পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। আমার সব কিছু জানত সে। আমাকে বলত তোমার কিছু থাকা লাগবে না। কিন্তু কয়েকদিন আগে আমি বেকার সেই অযুহাত দেখিয়ে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ ঘটায়। বিষয়টি আমি মেনে নিতে পারিনি। ভাবছিলাম আত্মহত্যা করব। কিন্তু বন্ধুরা আমাকে অনেক বুঝিয়ে দুধ দিয়ে গোসল করার পরামর্শ দেন। যে কারণে আজ আমি ২০ লিটার দুধ দিয়ে গ্রামবাসীর সামনে গোসল করি। শুধু তাই নয় গ্রামবাসীর মধ্যে মিষ্টিও বিতরণ করেছি। জীবনে আর কোনো দিন প্রেম করব না। 
সুরমানের বন্ধু প্রিন্স বলেন, সুরমানকে তার প্রেমিকা ছেড়ে যাওয়ার পর হতাশায় অনেক ভেঙে পড়ে। পরে আমরা বন্ধুরা মিলে সুরমানকে অনেক বোঝাই। এরপর আমরা পরামর্শ দেই শোক কাটাতে দুধ দিয়ে গোসল করার। এরই ধারাবাহিকতায় সুরমান আজ দুধ দিয়ে গোসল করেছে। এ সময় সুরমান মিষ্টিও বিতরণ করেছে। 
এ বিষয়ে মুকসুদপুর পৌরসভার মেয়র আশরাফুল আলম শিমুল বলেন, বিষয়টি আমি সন্ধ্যায় অনেকের কাছে শুনেছি। যাই হোক ছেলেটি আত্মহত্যা না করে শোক কাটাতে দুধ দিয়ে গোসল করেছে। এটা আত্মহত্যার চাইতে উত্তম কাজ বলে আমি মনে করি।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু