আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

চুল পড়ার দিন শেষ, তেলের সঙ্গে মেশান জাস্ট একটা জিনিস! 

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৩ ০২:৩৭:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৩ ০২:৩৭:৪৫ পূর্বাহ্ন
চুল পড়ার দিন শেষ, তেলের সঙ্গে মেশান জাস্ট একটা জিনিস! 
কলকাতা, ২৯ সেপ্টেম্বর : তেলের সঙ্গে মেশান জাস্ট একটা জিনিস। কাজ করবে ম্যাজিকের মতো। চুল পড়ার দিন শেষ। চুলে নারকেল তেল দিচ্ছেন কিন্তু সুফল পাচ্ছেন না? ভুল আপনারই। জট পড়ে নাকানি-চোবানি অবস্থা। আঁচড়ালেই ঝরে পড়ছে সাধের চুল। চুলের জন্য সঠিক তেল কোনটা? নারকেল, সর্ষে নাকি অন্য কিছু? কীভাবে আঁচড়ালে চুল পড়া কমবে? এই ম্যাজিক টোটকা জেনে রাখুন। পুজোর আগেই পাবেন রেশমের মতো চুল।
চুলের জন্য কোন তেল সবচেয়ে ভালো, এই প্রশ্নটা অনেকেরই। জৌলুস হারিয়ে রুক্ষ হয়ে যাচ্ছে চুল। মন খারাপ করবেন না। আপনার হাতেই রয়েছে সমাধান। কেমিক্যাল ট্রিটমেন্ট নয়, বেছে নিন ঘরোয়া টোটকা।
একটু খেয়াল করে দেখুন, আপনি চুলে যতই স্মুথনিং, কেরাটিন ট্রিটমেন্ট করুন না কেন, তেল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাবেন অনেক অপশন, কিন্তু বিশেষজ্ঞদের মতে সেরার সেরা নারকেল তেল। প্রোটিনের ঘাটতি মেটায় নারকেল তেল। প্রোটিনের অভাবেই কিন্তু চুল খুব দুর্বল হয়ে যায়। মাথায় টাক পড়তে থাকে। চেষ্টা করুন নিয়মিত নারকেল তেল দিয়ে চুল মালিশ করার। আরো ভালো হয় যদি নারকেল তেলের সঙ্গে একটু ক্যাস্টর অয়েল মিশিয়ে নিতে পারেন। অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, ফ্যাটি অ্যাসিড, প্রোটিনে সমৃদ্ধ এই তেল চুলের গোড়ায় পৌঁছে দেয় পুষ্টি। চুল হয় মজবুত। এবার আসি সেই ম্যাজিক টোটকার কথা। নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন মেথি। চুলের যত্নে মেথির সঙ্গে কোন তুলনাই চলে না। বাজার চলতি যে কোন তেলকে টক্কর দিতে পারে নারকেল আর মেথির তেল। মেথি গুঁড়ো কিংবা দানা অবস্থাতেই আপনি নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিতে পারেন। তারপর সেটাকে কয়েক ঘন্টা রোদে রাখলেই তৈরি হয়ে যাবে মেথির তেল।
এছাড়াও আছে আরো কয়েকটা সলিউশন। চুলের আগা ফেটে গেলে ব্যবহার করতে পারেন আমন্ড অয়েল। যদি বাজেট একটু বেশি থাকেন কিনে নিতে পারেন অলিভ অয়েল। এই তেল চুলকে যেমন সুন্দর করে, তেমন নতুন চুল গজাতে সাহায্য করে। কিংবা ফিরে যেতে পারেন সেই দিদিমার আমলে। জানলে অবাক হবেন, সরষের তেল অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলে সমৃদ্ধ। চুল পড়া আটকায় এবং চুল দ্রুত বড় করে। সরষের তেলের সঙ্গে একটু লেবুর রস, ধনে গুঁড়ো মিশিয়ে তৈরি করে নিতে পারেন হেয়ার মাস্ক। ভেজাল সরষের তেল হলে কিন্তু মুশকিল। চুলে সবাই যে সব রকম তেল ব্যবহার করতে পারবে এমন না। তেল ব্যবহার করতে হবে চুলের ধরন অনুযায়ী।
শুধু তেল মাখলেই হবে না। চুল আঁচড়ানোর ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। আপনার সামান্য ভুলে প্রতিদিন ঝরে পড়বে শত শত চুল। খেয়াল রাখবেন, মাথায় যেন বেশি টান না লাগে। খুব জট পড়লে প্রথমে হাত দিয়ে চুল ছাড়িয়ে নিন। জট ছাড়ান চুলের শেষ প্রান্ত অর্থাৎ চুলের ডগার দিক থেকে। ব্যবহার করুন বড় দাঁড়ার চিরুনি। শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন। কিন্তু কোন কন্ডিশনার ব্যবহার করছেন সেটা ইম্পরট্যান্ট। (এই তথ্যগুলি সাধারণ ধারণার জন্য। কোন চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন)
সূত্র : প্রথম কলকাতা

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু