আমেরিকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে

কেবিনে নেওয়া হয়েছে খালেদা জিয়াকে

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৩ ১২:৫৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৩ ১২:৫৮:০৮ অপরাহ্ন
কেবিনে নেওয়া হয়েছে খালেদা জিয়াকে
ঢাকা, ২৯ সেপ্টেম্বর (ঢাকা পোস্ট) : হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সিসিইউতে থেকে কেবিনে নেওয়া হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর ) রাত ৭টা ৫৫ মিনিটে তাকে সিসিইউতে থেকে কেবিনে স্থানান্তর করা হয় বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে হঠাৎ করে খালেদা জিয়ার শারীরিক অবস্থা খারাপ হলে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ৭টা ৫৫ মিনিটে আবার কেবিনে নেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, আসলে সিসিইউতে ম্যাডাম থাকতে চান না। কারণ ওখানে তার ব্যক্তিগত স্টাফরা কেউ যেতে পারেন না। ফলে, তিনি কারো সঙ্গে কথাও বলতে পারে না। যে কারণে সিসিইউতে নেওয়া হলেও তিনি কেবিনে আসার জন্য অস্থির হয়ে যান। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা খারাপ হলে বিকালের দিকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছিল। এখন আবার কেবিনে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ১ মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে তাকে। গত বছরের জুনে খালেদা জিয়ার অ্যানজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। 
মেডিকেল বোর্ডের চিকিৎসকরা একাধিকবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের পাশাপাশি ও তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। 
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন

নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন