আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

ডেট্রয়েটে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ৮শ গ্যালন গ্যাস চুরি

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৩ ০১:০৩:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৩ ০১:০৩:৩২ পূর্বাহ্ন
ডেট্রয়েটে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ৮শ গ্যালন গ্যাস চুরি
ডেট্রয়েট, ৩০ সেপ্টেম্বর : ডেট্রয়েট শহরের পশ্চিম পাশের একটি গ্যাস স্টেশন থেকে প্রায় ৮০০ গ্যালন জ্বালানি চুরির ঘটনা তদন্ত করছে পুলিশ। ডেট্রয়েট পুলিশ বিভাগের মুখপাত্র জাস্টিন হার্ন বলেন, ওয়াইমিং অ্যাভিনিউয়ের কাছে ওয়েস্ট এইট মাইল রোডের ১০০০০  ব্লকে এ ঘটনাটি ঘটেছে।  
দোকানের এক কর্মচারী কর্মকর্তাদের জানিয়েছেন, প্রায় ৮০০ গ্যালন পেট্রল চুরি করেছেন একজন ব্যক্তি। যিনি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পেট্রল পাম্পের নিয়ন্ত্রণকে ওভাররাইড করে এবং অর্থ প্রদান না করেই জ্বালানি সংগ্রহ করে। জাস্টিন হার্ন বলেন, আমরা জানি না কী ধরনের ডিভাইস ব্যবহার করা হয়েছিল, তবে আমরা জানি এটি একটি ইলেকট্রনিক ডিভাইস ছিল। হার্ন বলেন, কথিত চুরির বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এই মুহুর্তে পুলিশের আর কোনও বিবরণ প্রকাশ করার নেই।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২