আমেরিকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল

শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে  যাচ্ছে : এমপি মিলাদ গাজী

  • আপলোড সময় : ০১-১০-২০২৩ ১২:৪৮:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৩ ১২:৪৮:১৪ পূর্বাহ্ন
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে  যাচ্ছে : এমপি মিলাদ গাজী
নবীগঞ্জ, ০১ অক্টোবর : হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি বলেছেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে শেখ হাসিনার সরকার। ইতিমধ্যে পরিবহন সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে যা কখনো কেউ কল্পনাও করতে পারেনি। রাস্তাঘাট তথা যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে বাড়ছে যানবাহনের চাহিদা তাই পরিবহন শ্রমিকরা তাদের যথাযথ মূল্যায়ন পাচ্ছেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নবীগঞ্জ উপজেলায় সিএনজি শ্রমিক ইউনিয়ন ১৯৭৯ আয়োজিত নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও গজল সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, সিএনজি শ্রমিক ভাইদের কথা ভেবে আমি প্রথমে মহান জাতীয় সংসদে ঢাকা-সিলেট মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার প্রস্তাব করি। সেটা আমলে নিয়ে বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনের কাজ দ্রুত চলমান। নবীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র এটিএম সালামের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলালের সঞ্চালনায় উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী)। বিশেষ অতিথি হিসেবে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ পৌরসভার মেয়র সাবির হোসেন চৌধুরী, হবিগঞ্জ জেলা সিএনজি শ্রমিক (১৯৭৯) ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ মাজেদুর রহমান শিপু, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, সিএনজি শ্রমিক ইউনিয়ন নবীগঞ্জ থানা পয়েন্টের সেক্রেটারি আলী আহমেদ বেলাল সহ সিএনজি শ্রমিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুকুর নির্যাতনের অভিযোগে ইস্টপয়েন্টের তরুণী বিচারের মুখোমুখি

কুকুর নির্যাতনের অভিযোগে ইস্টপয়েন্টের তরুণী বিচারের মুখোমুখি