আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা

আটলান্টায় ‘মানব স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক আলোচনা

  • আপলোড সময় : ০১-১০-২০২৩ ০১:২০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৩ ০১:২৩:০১ অপরাহ্ন
আটলান্টায় ‘মানব স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক আলোচনা
আটলান্টা, ০১ অক্টোবর : জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরে বাংলাদেশ এনভায়রনমেন্ট নেট ওয়ার্ক (বেন), সাউদারণ ইউ এস চ্যাপ্টারের এর উদ্যোগে ‘মানব স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক এক আলোচনা সভা গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। বিশিষ্ট যন্ত্র সঙ্গীত শিল্পী নাবিল রহমান দোতারায় একটা চমৎকার সুর বাজিয়ে সভার সূচনা করেন।
নাবিল রহমানের সুর- ঝঙ্কারের পর সংগঠনের সমন্বয় কমিটির সদস্য মুরশেদুল হাকিম শুভ্রের সঞ্চালনায় আলোচনার মূল প্রতিপাদ্যের উপর আলোচনা শুরু হয়। ‘মানব স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’ বিষয়ের উপর আলোকপাত করেন সভার মুল আলোচক স্থানীয় এমোরি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিন এর কারডিওলজি বিভাগ এর বিশিষ্ট চিকিৎসক ডাঃ আজিজুল হক।
ডাঃ আজিজুল হক তাঁর আলোচনায় জলবায়ু পরিবর্তনের কারণ, কিভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে তা ব্যাখ্যা করতে গিয়ে বলেন, বনাঞ্চল নষ্ট করা, নগরায়ন,  শিল্প-কারখানা থেকে ক্ষতিকারক গ্যাস নিঃসরন, যানবাহনের নির্গত কার্বন ডাই অক্সাইড, ইত্যাদির ফলে জলবায়ু পরিবর্তিত হচ্ছে। এর ফলে উষ্ণায়ন ঘটছে, বন্যা, খরা, ঝড় প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিশেষ করে গ্লোবাল সাউথ এর মানুষের জীবন বিপর্যস্ত করছে। এই ক্ষেত্রে সবচেয়ে বেশী আক্রান্ত হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী।


এই অবস্থা থেকে উত্তরণের জন্য  বনাঞ্চল অক্ষত রাখা, বৃক্ষরোপন, বিদ্যুৎ উৎপাদনে ফসিল তেল, কয়লা ব্যবহার কমানো, বিদ্যুৎ উৎপাদনে বিকল্প ব্যবস্থা উদ্ভাবন, শিল্পক্ষেত্রে ক্ষতিকর গ্যাস নিয়ন্ত্রন, নগরায়নের নামে যথেচ্ছ গাছ কাটা বন্ধ প্রভৃতি উদ্যোগ গ্রহণের প্রয়োজনীতা অপরিসীম। একই সাথে প্রয়োজন সরকারী নীতিমালা, আর এই ধরণের নীতিমালা প্রনয়নের জন্য ক্রমাগত সবাইকে একত্রিত হয়ে সোচ্চার হতে হবে।
এরপর আলোচনা করেন স্পেলমেন কলেজের আফ্রিকান ডায়াসপোরা অফ দা ওয়ার্ল্ড এর শিক্ষক ড. কোয়ামে কালিমারা। এছাড়া আরো আলোচনা করেন ডাঃ মুস্তাফিজুর রহমান মিলু, এরিক হোসেইন, রাওদা রাহমান, সুজানা সেন, তিসা, আকাশলীনা সইয়দ, ড. সৈয়দ ইফতেখার আহমদ, জনাব হাসান, সবুর খান প্রমুখ। সংগঠনের সমন্বয়ক উৎপল দত্ত আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন।
আলোচনা সভা শেষে সেলিনা মলি’র প্রাণবন্ত সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্বে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী দীপাঙ্ক দত্ত ও আকাশলীনা সৈয়দ এবং কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট বাচিক শিল্পী রাশেদ চৌধুরী, ইকবাল এমদাদ এবং নাহিদ ফারজানা। সবশেষে উদীচী শিল্পীগোষ্ঠী, জর্জিয়া, আটলান্টা শাখার শিল্পীবৃন্দ  গণ সঙ্গীত পরিবেশন করেন ।

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”