আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

মিশিগানে নর্থ-আমেরিকান বাংলাদেশি টেবিল-টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০২-১০-২০২৩ ১২:৫৪:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৩ ১২:৫৪:৫৪ পূর্বাহ্ন
মিশিগানে নর্থ-আমেরিকান বাংলাদেশি টেবিল-টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত
নোভাই/ওয়ারেন, ০২ অক্টোবর : মিশিগানে জমকালো আয়োজন, সংগীতানুষ্ঠান এবং ডিনারের মধ্য দিয়ে শেষ হলো নর্থ-আমেরিকান বাংলাদেশি টেবিল-টেনিস টুর্নামেন্ট। শনিবার নোভাই সিটির স্পাক এরিনাতে বাংলাদেশি টেবিল টেনিস কমিউনটি অব মিশিগান এর আয়োজন করে। খেলা শেষে রাতে ওয়ারেন সিটির আড্ডা মিউজিক অ্যান্ড ক্যাফেতে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

দিনব্যাপি এই টুর্নামেন্টে নিউইর্য়ক, শিকাগো, জর্জিয়া, অস্টিন এবং ক্যানাডার টরেন্টো ও অটোয়া সিটি থেকে দলগতভাবে অংশ নেন খেলোয়াড়রা। অ্যামেরিকা ও ক্যানাডার ১৮টি দলের ৬০ জন প্রবাসী এতে অংশ নেন। যাদের মধ্যে বাংলাদেশের জাতীয় দলে খেলার প্রাক্তন কয়েকজন খেলোয়াড় ছিলেন। 
টুর্নামেন্টের টিয়ার ওয়ানে চ্যাম্পিয়ন হয়েছেন নিউইয়র্ক ওয়ারিয়াস টিমের আখলাক, মোকাররম ও কবির জুটি। এ গ্রুপে রানারস আপ হয়েছেন মিশিগান টাইগার্ জয়, শাহেদ ও ইমরুল। তৃতীয় স্থান অধিকার হয়েছেন টরেন্টো লুপারস দলের মারূফ, আসিফ ও ইশাম। 

টিয়ার টু-তে চ্যাম্পিয়ন টপি জিতেন ডেট্টুয়েটের ফয়সাল, মোস্তফা ও আলমগীর জুটি। রানারস আপ হন ক্যানাডার টরেন্টোর পিং-পস্কাস টিমের নাঈম, শমীক ও কাজী। এছাড়া তৃতীয় হয়েছেন টরেন্টোর ফান্টিস্তিক ফোর পঙ্গারস টিমের জাবের, কাজী ফয়সাল ও আশরাফ।

টুর্নামেন্টে আম্পায়ার এর দায়িত্ব পালন করেন ইন্নাস, সালাহউদ্দিন, তমাল, মেজবা, ফরিদ, ফরহাদ পুলক। সার্বিক সহযোগিতায় ছিলেন ফয়সাল সাঈদ, সালাহউদ্দিন আজিজ, ফরিদ চৌধুরী, আলমগীর হোসাইন, ফরহাদ পুলক, শরীফ ও সনেট। 

টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেছে রিয়েল এস্টেস্ট এজেন্ট জাহেদ জিয়ার ‘দা জিএস গ্রুপ’, বেঙ্গল ইন্স্যুারেন্স এজেন্সি এবং দেশি বাজার গ্রেসারি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে স্থানীয় ব্যান্ড দল টেন অ্যান্ড হাফ মাইলসের বোকাল মাহমুদ হাসান। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশিগান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তাইফুর রহমান বাবুসহ বিশিষ্ট টেনিস খেলোয়াড়রা। 

বিদেশের মাটিতে প্রবাসীদের খেলাধূলার এমন আয়োজন সম্পর্ আয়োজক কমিটির অন্যতম মারূফ মনোয়ার জয় এ প্রতিবেদককে বলেন, বাংলাদেশি নতুন প্রজন্মের মাঝে টেবিল-টেনিস ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আমরা যেন প্রত্যেক বছর এক সঙ্গে মিলিত হয়ে খেলতে পারি, আনন্দ করতে পারি। সেই জন্যই টেবিল টেনিস টুনামেন্টের এই উদ্যোগটা নেওয়া হয়েছে বছর দুয়েক আগে।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা